আইপিএল নিয়ে চেন্নাই সুপার কিংসের কোন পরিকল্পনায় পরিবর্তন?

আইপিএল নিয়ে চেন্নাই সুপার কিসের পরিকল্পনায় পরিবর্তন। ১৯ সেপ্টেম্বর থেকে আমিরশাহীতে শুরু হচ্ছে আইপিএল। করোনা সংকটে লিগ অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা হয়েছিল। পরবর্তী সময়ে দেশের বাইরে আমিরশাহীতে লিগ হতে চলেছে। ফাইনাল হবে ১০ নভেম্বর।

আইপিএল শুরুর প্রস্তাবিত দিন ১৯ সেপ্টেম্বর জানার পরই ১০ অগাস্ট আমিরশাহী পৌঁছে প্রস্তুতি শুরু করতে চেয়েছিল চেন্নাই। কিন্তু বর্তমানে তা হচ্ছে না।

রবিবার টুর্নামেন্ট নিয়ে আইপিএলের গর্ভনিং কাউন্সিলের বৈঠক ছিল। সেই বৈঠকে টুর্নামেন্টের ভবিষ্যৎ, আমিরশাহীকে বায়ো সিকিউর সুরক্ষা, ম্যাচের সময় এগিয়ে আনা নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে। এরপর বিসিসিআই চিঠি দিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলিকে এই সব সিদ্ধান্তের কথা জানায়। যেখানে দলগুলিকে ২০ অগাস্ট বা তারপর আমিরশাহী পৌঁছানোর জন্য জানিয়েছে বিসিসিআই।

বোর্ডের নির্দেশিকা অনুয়ায়ী ২০ অগাস্টের আগে আমিরশাহী পৌঁছানো যাবে না। ফলে আইপিএলের প্রস্তুতি নিয়ে চেন্নাই সুপার কিংসকে পরিকল্পনা পরিবর্তন আনতে হচ্ছে।

১০ অগাস্টের পরিবর্তে তাদের এবার ২০ অগাস্ট বা তারপর আমিরশাহী যেতে হবে। প্রসঙ্গত এর আগে ২৯ মার্চ আইপিএল উপলক্ষ্য মার্চের প্রথম সপ্তাহের চেন্নাই পৌঁছে গিয়ে ধোনি-রায়না-পিযূষ চাওলারা প্রথম দল হিসেবে প্রস্তুতি শুরু করেছিল।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, August 3, 2020, 23:25 [IST]
Other articles published on Aug 3, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+