২০২০-র আইপিএলকে মাথায় রেখে নতুন ট্রেনিং কোচ নিয়োগ করল আরসিবি

আইপিএলে ১২ বার মাঠে নেমে একবারও চ্যাম্পিয়ন হওয়া হয়নি। দলে তারকা ক্রিকেটারের অভাব নেই, তবুও কখনও ব্যাটিং কখনও বা বোলিং ভরাডুবিতে ট্রফি হারিয়ে পয়েন্ট টেবিলে নিচের দিকে শেষ করেছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এবার লিগ শুরুর অনেক আগেই দলের ক্রিকেটারদের ফিটনেসে জোর দিতে দলের ট্রেনার ঠিক করে ফেলল আরসিবি।

ভারতের প্রাক্তন কন্ডিশানিং কোচ শংকর বসুকে আগামী মরসুমের জন্য নিয়োগ করল আইপিএল ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। প্রসঙ্গত ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপের পর চুক্তি শেষ হয়ে যাওয়ায় দেশে ফিরে ভারতীয় দল থেকে ইস্তফা দেন ট্রেনার শংকর বসু। তাঁর ট্রেনিংয়ে ফিটনেসকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে ভারতীয় দল।

ট্রেনিং কোচ নিয়োগ করার পাশাপাশি, অ্যাডাম গ্রিফিথকে বোলিং কোচ ও শ্রীধর শ্রীরামকে ব্যাটিং ও স্পিন বোলিং কোচ নিয়োগ করেছে আরসিবি। অন্যদিকে এর আগে অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার সাইমন ক্যাটিজকে হেড কোচ ও নিউজিল্যান্ডের প্রাক্তন কোচ মাইক হেসনকে টিম ডিরেক্টর নিয়োগ করেছে আসরিবি।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, September 19, 2019, 18:20 [IST]
Other articles published on Sep 19, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+