
আইপিএলকে দারুণ সার্টিফিকেট বাটলারের
বিশ্বকাপের পরে আইপিএলই সব চেয়ে গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। করোনা মাঝে ক্রিকেট নিয়ে উদ্বেগ যখন ঘনীভূত তখন এই মন্তব্য করেছেন বাটলার। আইপিএলকে দারুণ টুর্নামেন্ট এমন সার্টিফিকেট দিলেন বাটলার।

আইপিএলে চটে প্রাক্তন ক্রিকেটার
অস্ট্রেলিয়ার মাটিতে টি-২০ ক্রিকেট বিশ্বকাপ স্থগিত হলে এবছর অক্টোবরে আইপিএল হওয়ার সুযোগ রয়েছে। বিশ্বকাপ পিছলে সেই জায়গায় আইপিএল করা নিয়ে অন্যদিকে বিরোধীতা করেছেন অস্ট্রেলিয়ান প্রাক্তন কিংবদন্তি অ্যালান বর্ডার। বলার অপেক্ষা রাখে না করোনা পরিস্থিতিতে আইপিএল হওয়া না-হওয়া নিয়ে ক্রিকেট বিশ্বে প্রতিদিন আলোচনা হচ্ছে। এতে টি-২০ ক্রিকেট বিশ্বকাপ নিয়ে তৈরি উদ্বেগ কম গুরুত্ব পাচ্ছে বলে মনে করে আইপিএলকে দুষেছেন বর্ডার।

সেখানেই আইপিএলের প্রশংসায় বাটলার
অস্ট্রেলিয়া থেকে অ্যালান বর্ডার যখন করোনা পরিস্থিতির মাঝে ক্রিকেটের সব লাইমলাইট আইপিএলকে ঘিরে হওয়ায় চটেছেন তখন যেখানে বাটলার উল্টে পথে হেঁটে আইপিএল টুর্নামেন্টের প্রশংসা করলেন। দর্শকদের উত্তেজনা ও জনপ্রিয়তায় আইসিসির বিশ্বকাপের পরই ভারতের আইপিএল টুর্নামেন্টকে রাখলেন বাটলার।

বাটলার যা বলেছেন
বাটলার বলেছেন, 'আইপিএলের জন্য ইংল্যান্ডের ক্রিকেটের উন্নতি হয়েছে। গত কয়েক বছরে আইপিএলে থেকে ইংল্যান্ড ভবিষ্যতের ক্রিকেটার পেয়েছে। ইংল্যান্ডই শুধু নয়, বিশ্বের প্রতিটি দেশের ক্রিকেটাররা আইপিএল খেলার জন্যে মুখিয়ে থাকে। প্রতিটি দেশের ক্রিকেটে আইপিএলের মতো টি-২০ ক্রিকেটের প্রথম সারির জনপ্রিয় টুর্নামেন্ট ছাপ ফেলেছে। '


Click it and Unblock the Notifications



















