ফাঁকা স্টেডিয়ামে আইপিএল করা গেলেও বিশ্বকাপ সম্ভব নয়, বললেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী ক্রিকেটার

করোনার কারণে স্থগিত আইপিএল। ভারতে ভাইরাসের সংক্রমণ প্রতিদিন যেভাবে বাড়ছে তাতে নতুন করে ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকেই এবছর আইপিএলের সম্ভবনা দেখছেন না।

বিকল্প হিসেবে বছর শেষে ফাঁকা মাঠে আইপিএল আয়োজনের প্রস্তাব উঠে আসছে। ফাঁকা মাঠে এভাবে আইপিএল করা গেলেও টি-২০ ক্রিকেট বিশ্বকাপ ফাঁকা মাঠে করা সম্ভব নয়! করোনা উদ্বেগের কারণে স্থগিত থাকা ক্রিকেটসূচি নিয়ে এমনটাই বললেন অস্ট্রেলিয়ার হয়ে ২০১৫ সালে পঞ্চাশ ওভারের বিশ্বকাপ জেতা গ্লেন ম্যাক্সওয়েল।

দর্শকশূন্য গ্যালারিতে টি টোয়েন্টি বিশ্বকাপ?

দর্শকশূন্য গ্যালারিতে টি টোয়েন্টি বিশ্বকাপ?

করোনার কারণে বিশ্বজুড়ে যে বিপর্যয় নেমে এসেছে, পরিস্থিতির উপর নজর রেখে অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে টি-২০ ক্রিকেট বিশ্বকাপ হওয়া নিয়েও আশঙ্কা তৈরি হয়েছে। সেক্ষেত্রে দর্শকশূন্য স্টেডিয়ামে ম্যাচ হওয়ার সম্ভাবনা নিয়ে বিভিন্ন মহলে এখন গুঞ্জন।

ম্যাক্সওয়েল যা বললেন

ম্যাক্সওয়েল যা বললেন

সেই নিয়েই অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের মিডল অর্ডারের নির্ভরশীল ব্যাটসম্যান বলেন, রুদ্ধদ্বার স্টেডিয়ামে আইপিএল হলেও, দর্শকশূন্য গ্যালারিতে টি টোয়েন্টি বিশ্বকাপ হওয়া কোনও মতেই সম্ভবই নয়। যদিও এখনও আইপিএল নিয়ে কোনও সিদ্ধান্তে আসা যায়নি। অন্যদিকে অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বকাপ অক্টোবরে। তাই এখনই এই নিয়ে আইসিসিও চূড়ান্ত কোনও সিদ্ধান্তের কথা ভেবে দেখেনি।

কবে থামবে করোনা সংক্রমণ সেই নিয়ে উদ্বেগ

কবে থামবে করোনা সংক্রমণ সেই নিয়ে উদ্বেগ

প্রসঙ্গত করোনাভাইরাসের আক্রমণ রুখে অস্ট্রেলিয়া অক্টোবরের মধ্য স্বাভাবিক ছন্দে ফিরতে পারে কিনা, তার উপরই এবছর টি-২০ ক্রিকেট বিশ্বকাপের আসর বসে কিনা নির্ভর করছে।

এখনও পর্যন্ত যে যে টুর্নামেন্ট স্থগিত হয়েছে

এখনও পর্যন্ত যে যে টুর্নামেন্ট স্থগিত হয়েছে

করোনাভাইরাসের দাপটে খেলার দুনিয়ায় বিশ্বের একের পর এক টুর্নামেন্ট স্থগিত হয়েছে। আইপিএল-এর ভবিষ্যৎ কী, তাও পরিষ্কার নয়। ফুটবলে ইউরো কাপ ২০২০, কোপা আমেরিকা ২০২০। অলিম্পিক ২০২০ স্থগিত হয়েছে। ইউরোপীয় ফুটবল থেকে ব্রিটিশ ফুটবল, ভারতীয় ফুটবল সমস্ত টুর্নামেন্টই এখন করোনার কারণে স্থগিত রয়েছে।

আইপিএলের ভবিষ্যৎ পরিষ্কার নয়

আইপিএলের ভবিষ্যৎ পরিষ্কার নয়

করোনা উদ্বেগের কারণে পরবর্তী লকডাউন ৩০ এপ্রিল পর্যন্ত গড়ানোর সম্ভবনা রয়েছে। সেক্ষেত্রে লকডাউন খুললে সরকারের সঙ্গে আলোচনা করে তারপরই আইপিএল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে বিসিসিআই। উল্লেখ্য অক্টোবরে টি-২০ বিশ্বকাপ করোনার কারণে পিছিয়ে গেলে, সেই উইন্ডোতে আইপিএল হতে পারে বলে আন্দাজ রয়েছে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, April 12, 2020, 19:56 [IST]
Other articles published on Apr 12, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+