
কবে শুরু আইপিএল
বোর্ড সূত্রে জানা গিয়েছে ১৯ সেপ্টেম্বর (শনিবার) থেকে আইপিএলের ঢাকে পড়তে চলেছে। প্রসঙ্গত ২৯ মার্চ থেকে আইপিএলের ১৩ তম মরসুম শুরুর কথা থাকলেও করোনার কারণে টুর্নামেন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ছিল।

টুর্নামেন্টের ফাইনাল কবে
সূত্রের খবর ৮ নভেম্বর (রবিবার) টুর্নামেন্ট ফাইনালের দিন রাখা হয়েছে। পুরো টুর্নামেন্ট আরব আমিরশাহির তিন শহর দুবাই, আবুধাবি ও শারজায় আইপিএল হতে চলেছে বলে ইঙ্গিত। করোনা মোকাবিলার স্বাস্থ্যবিধি মেনে আইপিএল ম্যাচ আয়োজন করা হতে চলেছে।

বিশ্বকাপ স্থগিতে শিলমোহরে আইপিএল পরিকল্পনা সেরে ফেলল বোর্ড
চলতি সপ্তাহে টি-২০ ক্রিকেট বিশ্বকাপ স্থগিতে শিলমোহর দিয়েছে আইসিসি। যারপর আইপিল নিয়ে চূড়ান্ত পরিকল্পনা সাজিয়ে নিয়েছে বিসিসিআই। সরকারিভাবে এখন দিনক্ষণ ঘোষণা শুরু সময়ের অপেক্ষা।

৫১ দিনের টুর্নামেন্ট
বোর্ড সূত্রে জানা যাচ্ছে এবছর ৫১ দিনের আইপিএল টুর্নামেন্ট হতে চলেছে। সেক্ষেত্রে এই ৫১ দিনে ডবল হেডার ম্যাচের সংখ্যা অবশ্য বাডা়নো হচ্ছে না বলে খবর। আগে নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী পাঁচটি ডবল হেডার ম্যাচ হতে পারে বলে খবর।


Click it and Unblock the Notifications



















