আইএসএল ২০১৮: চোটের ধারা অব্যাহত! মুম্বইয়ের মাঠে আলফারোর খেলা নিয়েও সংশয়

দ্বিতীয় আন্তর্জাতিক বিরতি কাটিয়ে ফেলায় ফিরতেই আইএসএল ২০১৮-১৯ মরসুম আরও জমজমাট হয়ে উঠেছে। এরকমই এক আকর্ষণীয় ম্যাচে শনিবার (২৩ নভেম্বর) মুম্বয়ের মাঠে মুখোমুখি হবে মুম্বই সিটি এফসি ও কলকাতার দল এটিকে। এই মসুমে দুর্দান্ত ফর্মে আছে মুম্বই সিটি এফসি। লিগের বেশ কিছু বড় নামকে তারা হারিয়েছে। এফসি গোয়ার বিরুদ্ধে বড় ব্যবধানে পরাজয়ও তাদের দমাতে পারেনি। পর পর ৩ ম্যাচে জয় দিয়ে দারুণভাবে লিগের লডা়ইতে ফিরে এসেছে তারা। সব মিলিয়ে হর্হে কোস্তার দল এখনও পর্যন্ত ৪টি জয় নিয়ে মোচ ১৩ পয়েন্ট পেয়েছে।

অন্যদিকে চোট-আঘাত এই মরসুমেও ভোগাচ্ছে এটিকে-কে। ৭ ম্যাচে কলকাতার দলটি ৩টি জয় পেয়েছে ও ১টি ম্যাচ ড্র করেছে। আক্রমণভাগে এখনও পর্যন্ত তারা নিয়মিত খেলোয়াড় খুঁজে পায়নি। প্রথম কয়েক ম্যাচ লাঞ্জারোতেকে সামনে খেলিয়েছিলেন কপেল। তারপর ফরোয়াডে কালু উচে নিজেকে প্রতিষ্ঠা করার পরই তিনি চোট পেয়ে মাঠের বাইরে যান। পুনে সিটি থেকে লোনে আলফারোকে নিয়েছে কলকাতার দলটি। কিন্তু শে, পর্যন্ত তাণৎ খেলা নিয়েও সংশয় তৈরি হয়েছে।

চোট আঘাত ও কার্ড সমস্যা

চোট আঘাত ও কার্ড সমস্যা

মুম্বই সিটি এফসি - মুম্বইয়ের দলটির কোনও চোট আঘাত বা কার্ড সমস্যা নেই। মুদৌ সুগৌকে আক্রমণে রেখে কোস্তা একই দল খেলাবেন বলেই মনে করা হচ্ছে।

এটিকে - আহত কালু উচের বদলে পুনে সিটি থেকে উরুগুয়ান স্ট্রাইকার আলফারোকে দলে নিয়েছে এটিকে। কিন্তু এক সূত্রের খবর সদ্য আসা আলফারোও নাকতি অনুশীলনের সময় চোট পেয়েছেন। সূত্রমতে তিনি এই মরসুমে আর মাঠে নাও ফিরতে পারেন।

সাম্প্রতিক ফর্ম ও মুখোমুখি সাক্ষাত

সাম্প্রতিক ফর্ম ও মুখোমুখি সাক্ষাত

মুম্বই সিটি - জয়, জয়, জয়, হার, জয়

এটিকে - জয়, হার, জয়, ড্র, জয়

মুম্বই সিটি এফসি - ২

এটিকে - ৫

ড্র - ১

দুই দলের সম্ভাব্য প্রথম এগারো

দুই দলের সম্ভাব্য প্রথম এগারো

মুম্বই সিটি এফসি (৪-৩-২-১): অমরিন্দর সিং, শৌভিক চক্রবর্তী, জয়নার লরেনকো, লুসিয়ান গোইয়ান, শুভাষীশ বসু, আর্নল্ড ইসোকো, মিলন সিং, সেহনাজ সিং, পাওলো মাচাদো, মোদৌ সোগৌ, রাফায়েল বাস্তোস।

এটিকে - অরিন্দম, আইবর, জনসন, বাইকি, লাল্লাওমাওয়ামা, ভিয়েইরা, প্রণয় হালদার, কোমল থাতাল, লাঞ্জারোতে, স্যান্টোস, বলবন্ত সিং।

তারকা সম্ভাবনা

তারকা সম্ভাবনা

কলকাতার বিরুদ্ধে ম্যাচে মুম্বই সিটির হয়ে তারকা হয়ে উঠতে পারেন পাওলো মাচাদো। এই পর্তুগীজ ফুটবলার এই মরসুমে এখনও পর্যন্ত মাত্র একটিই গোলের বল বাড়িয়েছেন। এই গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁর থেকে আরও বেশি আশা করবেন কোস্তা। তাঁণর কিন্তু দুরন্ত ডিফেন্স চেরা পাস বাড়াবার ক্ষমতা আছে।

এটিকে - এটিকের হয়ে কিন্তু এখনও পুরোপুরি জ্বলে উছঠতে দেখা যায়নি লাঞ্জারোতেকে। হয়তো কালকের ম্যাচেই তাঁর সেই মূর্তি দেখা যাবে। তাঁণর পা থেকে ২টি অ্যাসিস্ট ও ১টি গোল এসেছে এই মরসুমে। তাঁর মতো খেলোয়ারের পক্ষে এই রেক্রড কিন্তু মোটেই ভাল নয়। ভয়ঙ্কর কিছু মুভ আর বিষাক্ত সেট পিস তাঁর পাথেকে বেরোলে শনিবার কিন্তু তিনিই এটিকে-র সেরা বাজি হয়ে উঠতে পারেন।

ম্যাচের তথ্য

ম্যাচের তথ্য

তারিখ - শনিবার, ২৪ নভেম্বর, ২০১৮

খেলা শুরু - সন্ধ্যা সাড়ে ৭টা

ভেন্যু - মুম্বই ফুটবল এরিনা, মুম্বই

সরাসরি সম্প্রচার - স্টার স্পোর্টস নেটওয়ার্ক

লাইভ স্ট্রিমিং - হটস্টার

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, November 24, 2018, 0:47 [IST]
Other articles published on Nov 24, 2018
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+