ভারতে ক্রিকেট বন্ধ করে দেওয়ার জন্য আইসিসি-কে আর্জি জাভেদ মিয়াঁদাদের

নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে চলতে থাকা বিক্ষোভ নিয়ে ভারত বিরোধিতায় সরব হয়েছেন পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ। ভারত সরকারের নীতির তীব্র বিরোধিতা করে এ দেশে যে কোনও প্রকার ক্রিকেট প্রতিযোগিতা বন্ধের জন্য আইসিসি-র কাছে আবেদন জানিয়েছেন মিয়াঁদাদ।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এক ভিডিও-তে বিশ্বের সব দেশকে ভারতের বিরুদ্ধে গর্জে ওঠার আবেদন জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ। তাঁর কথায়, ভারতে কী হচ্ছে, তা গোটা বিশ্ব দেখছে। বিশ্বের প্রতিটি মানুষ ভারতের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বলেও জানিয়েছেন মিয়াঁদাদ। তাঁর কথায়, ভারতের লজ্জা হওয়া উচিত। ভারত শেষ বলেও দাবি করেছেন জাভেদ মিয়াঁদাদ।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিও-তে আইসিসি-র কাছে জাভেদ মিয়াঁদাদের আবেদন, বিশ্বের প্রতিটি ক্রিকেট খেলিয়ে দেশের ভারত সফর বাতিল করে দেওয়া হোক। বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থাকে এ ব্যাপারে কড়া হওয়ার আবেদন জানিয়েছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক।

উল্লেখ্য সন্ত্রাস কবলিত পাকিস্তানে দীর্ঘ এক দশক ক্রিকেট বন্ধ রাখা হয়েছিল। শেষ হতে চলা ২০১৯ সালে পাকিস্তানে ক্রিকেট খেলতে যায় শ্রীলঙ্কার ক্রিকেট দল। ওয়ান ডে ও টি-টোয়েন্টি ছাড়াও পাকিস্তানে দুটি টেস্ট ম্যাচ খেলে শ্রীলঙ্কা। এরপরই পাকিস্তানে ক্রিকেট খেলার জন্য উপযুক্ত পরিবেশ আছে বলে দাবি করে ভারতের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে পিসিবি-ও। জাভেদ মিয়াঁদাদের মতো পিসিবি চেয়ারম্যান এহসান মানিও ভারতে ক্রিকেট স্তব্ধ করার জন্য আইসিসি-র কাছে আবেদন করেন।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, December 27, 2019, 19:16 [IST]
Other articles published on Dec 27, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+