
কার করোনা পরীক্ষা
ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপ জেতানো পেসার জোফ্রা আর্চারকে করোনা পরীক্ষা দিতে হবে বলে জানা গিয়েছে। তারপরই তিনি দলে যোগ দিতে পারবেন।

হঠাৎ কেন করোনা পরীক্ষা
জানা গিয়েছে জোফ্রার পরিবারের একজন দিন এক সপ্তাহ ধরে অসুস্থ বোধ করেন। স্বভাবতই জোফ্রাও তাঁর সংস্পর্শে এসেছেন। সেই কারণে তাঁর মধ্যে কোভিড ভাইরাসের উপস্থিতি থাকতে পারে।

এই নিয়ে দ্বিতীয়বার করোনা পরীক্ষা
জানা যাচ্ছে এর আগে জোফ্রা ও তাঁর পরিবারের অসুস্থ মানুষটির একবার করোনা পরীক্ষা করা হয়েছে। দুজনের ক্ষেত্রেই সেই রিপোর্ট নেগেটিভ আসে। এরপর বৃহস্পতিবার আরও একবার ক্রিকেটারের করোনা পরীক্ষা হবে। সেই রিপোর্ট নেগেটিভ এলে জোফ্রা দলের সঙ্গে যোগ দিতে পারবেন। কোভিড ভাইরাসে সংক্রমণ থেকে সতর্ক থাকতেই দ্বিতীয়বার টেস্ট করা হচ্ছে। ইংলিশ ক্রিকেট বোর্ড সূত্রে এমনটাই জানানো হয়েছে।

ইংল্যান্ড দলের প্রস্তুতি শুরু
৮ জুলাই রোসবোল টেস্টকে মাথায় রেখে হোম টিম ইংল্যান্ড মঙ্গলবার ভেন্যুতে পৌঁছে প্রস্তুতি সেরেছে। বৃহস্পতিবার দ্বিতীয়বারের জন্য করোনা রিপোর্ট হাতে পাওয়ার পর জোফ্রা আর্চার ইংল্যান্ডের পেসবিভাগে যোগ দেবেন।


Click it and Unblock the Notifications
লকডাউন কাটিয়ে অনুশীলনে এটিকে-মোহনবাগানের এই তারকা ফুটবলার, দেখুন ছবি


















