
অ্যান্ড্রু সাইমন্ডস (অস্ট্রেলিয়া)
জন্টি জানিয়েছেন প্রাক্তন এই অজি অলরাউন্ডার সার্কেলের ভিতরে ও বাইরে ফিল্ডিংয়ে সমান দক্ষ।

হার্শেল গিবস (দক্ষিণ আফ্রিকা)
প্রাক্তন এই সতীর্থর সঙ্গে ব্যাকওয়ার্ড পয়েন্ট এলাকায় ফিল্ডিং-এর জুটি বানিয়েছিলেন জন্টি। তিনি জানিয়েছএন, সেই সময়টা তাঁর জন্য খুব উপভোগ্য ছিল। ব্যাটসম্যান ওই এলাকায় বল পাঠাতেই ভয় পেত।
|
পল কলিংউড (ইংল্যান্ড)
জন্টির মতোই প্রাক্তন ইংরেজ অলরাউন্ডার ব্যাকওয়ার্ড পয়েন্টেই ফিল্ডিং করতেন। বেশ কিছু স্মরণীয় ক্যাচ ধরেছেন ওই এলাকায়। জন্টির তালিকায় তৃতীয় নামটি তাঁরই।

এবি ডিভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা)
আরো এক দেশোয়ালিকে তালিকায় রেখেছেন জন্টি। জন্টি রোডস জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার ফিল্ডিং কোচ থাকাকালীন এবি উইকেটরক্ষকের দস্তানা পরলে তাঁর মন খারাপ হয়ে যেত, কারণ এবিকে তিনি ফিল্ডার হিসেবে ব্যবহার করতে চাইতেন। কিন্তু দলের ভারসাম্যের কথা মাথায় রেখে এবিকে কিপার হিসেবে খেলাতে হত।

সুরেশ রায়না (ভারত)
তালিকার পঞ্চম নামটি ভারতীয় ক্রিকেটারের। কিন্তু তিনি, যুবরাজ সিং বা মহম্মদ কাইফ নন। জন্টি বেছেছেন সুরেশ রায়নাকে। তিনি জানিয়েছেন, ভারতের মাঠে ঘাস কম থাকে। তাই ভাল ফিল্ডিং করা বেশ মুশকিলের। কিন্তু রায়না স্লিপ থেকে আউটফিল্ড সব জায়গায় দারুণ ফিল্ডিং করেছেন।


Click it and Unblock the Notifications




















