
ব্ল্যাক লাইভস ম্যাটারের সপক্ষে হওয়ায় প্রথমে লুঙ্গিকে নিয়ে সমালোচনা
দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার লুঙ্গি ব্ল্যাক লাইভস ম্যাটার-র স্বপক্ষে সরব হওয়ায়, প্রাথমিকভাবে তাঁকে দেশের কিছু ক্রিকেটারের সমালোচনার মুখে পড়তে হয়। প্যাট সিমকক্স, বোয়েটা ডিপেনার, রুডি স্টেইন ও ব্রায়ান ম্যাকমিলান লুঙ্গিকে নিয়ে সমালোচনা করেন।

লুঙ্গি কী বলেছিলেন
জর্জ ফ্লয়েডের হত্যার তীব্র প্রতিবাদ জানিয়ে লুঙ্গি এক প্রতিক্রিয়ায় বলেন, 'জাতি হিসেবে আমাদের বর্ণবৈষম্যের ইতিহাস রয়েছে। তাই অন্য দেশগুলোর মতো দল হিসেবে আমাদেরও এর প্রতিবাদ করা উচিত।'

বর্ণবিদ্বেষের বিরুদ্ধে লুঙ্গির সমর্থনে এগিয়ে এলেন ৩০ ক্রিকেটার
মঙ্গলবার এবার বর্ণবিদ্বেষের বিরুদ্ধে লুঙ্গির সমর্থনে দুমিনি, গিবস-সহ মোট ৩০ জন ক্রিকেটার এগিয়ে এলেন। শুধু ক্রিকেটাররাই নয়, দক্ষিণ আফ্রিকার কোচেরাও এগিয়ে এসেছেন। প্রতিবাদে ছয় জন কোচ লুঙ্গির পাশে দাঁড়িয়েছেন।

লুঙ্গির পাশে দাঁড়িয়ে সমবেতভাবে প্রতিবাদে তারা কী লিখলেন
লুঙ্গির পাশে দাঁড়িয়ে প্রোটিয়া ক্রিকেট তারকা ও কোচেরা সমবেত ভাবে একটি বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে জানানো হয়েছে, 'বর্ণবৈষম্য এখনও ভীষণ ভাবে আমাদের জীবনের অঙ্গ। এই পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডকে আমরা ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনের সমর্থনের জন্য আহ্বান জানাচ্ছি। সেই সঙ্গে আমরা চাই, মানবিকতার স্বার্থে দেশের শেতাঙ্গ ক্রিকেটাররাও এই আন্দোলনে অংশ নিক।'


Click it and Unblock the Notifications
করোনায় কল্পতরু বিসিসিআই সভাপতি সৌরভকে ব্লাইন্ড ক্রিকেটারদের সাহায্যের জন্য আবেদন


















