
কোহলি ও রাবাডা
২০০৮ সালে ভারতীয় দলের জার্সিতে অভিষেকের পর ৮৬টি টেস্ট, ২৪৮টি ওয়ান ডে এবং ৮২টি টি-টোয়েন্টি খেলা বিরাট কোহলি তিন ফর্ম্যাটেই ৫০-র বেশি গড়ে যথাক্রমে ৭২৪০, ১১৮৬৭ ও ২৭৯৪ রান করেছেন। অন্যদিকে ২০১৪ সালে দক্ষিণ আফ্রিকা জার্সিতে অভিষেক ঘটে কাগিসো রাবাডার। জাতীয় দলের হয়ে ৪৩টি টেস্ট, ৭৫টি ওয়ান ডে ও ২৩টি টি-টোয়েন্টি খেলা এই ফাস্ট বোলার যথাক্রমে ১৯৭, ১১৭ ও ২৯টি উইকেট নিয়েছেন।

কোহলি বনাম রাবাডা
টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহল যে তাঁর মস্ত বড় প্রতিপক্ষ, তা এক কথায় মেনে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার কাগিসো রাবাডা। তবে বিরাটের সঙ্গে লড়াই করে তিনি খুশি বলেও জানিয়েছেন ২৪ বছরের প্রোটিয়া ক্রিকেটার। ক্রিকেটের তিন ফর্ম্যাটে বিরাট কোহলির ধারাবাহিকতায় তিনি মুগ্ধ হয়েছেন বলে বক্তব্য রাবাডার।

কোহলিকে সাফল্যের শ্রেয়
কাগিসো রাবাডা জানিয়েছেন, বিরাট কোহলির ধারাবাহিকতায় তিনি মুগ্ধ হয়ে তিনি আরও ভালো কিছু করে দেখানোর অনুপ্রেরণা পেয়েছেন। টিম ইন্ডিয়ার অধিনায়কের সঙ্গে লড়াই করে তিনি নিজেকে আরও ধাঁরালো করতে পেরেছেন বলেও দাবি দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলাররের।

তালিকায় আর কে
টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি ছাড়াও ইংল্যান্ডের অল রাউন্ডার বেন স্টোকস, অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথ ও নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনকে তিনি ব্যাটসম্যান হিসেবে সমীহ করেন বলে জানিয়েছেন কাগিসো রাবাডা।


Click it and Unblock the Notifications
ডিভিলিয়ার্সের শতরান থেকে সর্বনিম্ন স্কোর, আইপিএলে সব ঘটনার সাক্ষী ২৩ এপ্রিল


















