করোনায় গৃহবন্দি! পোষ্যের সঙ্গে ক্রিকেট কিংবা ঘর পরিষ্কার, ক্রিকেটারদের কাণ্ড ভাইরাল

করোনার কারণে গৃহবন্দি হয়ে কেউ পোষ্যের সঙ্গে ক্রিকেটে ব্যস্ত তো কেউ ঘর মোছার কাজে হাত পাকাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় ক্রিকেটারদের এমন ছবিই ধরা পড়েছে।

পোষ্যের সঙ্গে ক্রিকেট কেন উইলিয়ামসনের

নিউজিল্যান্ডের পুরুষ ক্রিকেট দলের অধিনায়ক কেন উইলিয়ামসন সেল্ফ কোয়ারেন্টাইন পিরিয়ডে মজার খেলার মেতেছেন। বাগানে পোষ্যকে স্লিপে দাঁড় করিয়ে ক্যাচ দিচ্ছেন কেন। সেই ক্যাচ মুহূর্তেই মুখে নিয়ে কেনের পোষ্য তারকা ক্রিকেটারকে আউট করেছেন।

পোষ্যের সঙ্গে ক্রিকেটে মাতলেন ভারতীয় ক্রিকেটার

পোষ্যের সঙ্গে ক্রিকেটে মাতলেন ভারতীয় ক্রিকেটার

একইভাবে পোষ্যের সঙ্গে ক্রিকেটে মেতেছেন ভারতীয় মিডল অর্ডারের ব্যাটসম্যান শ্রেয়স আইয়ার। তিনিও কেনের মতো একইভাবে পোষ্যকে স্লিপে দাঁড়া করিয়ে ক্যাচ দিয়েছেন। শ্রেয়সের পোষ্য মুহূর্তেই সেটি মুখবন্দি করে।

পোষ্যের সঙ্গে মজে লোকেশ রাহুল

পোষ্যের সঙ্গে মজে লোকেশ রাহুল

লোকেশ রাহুল তাঁর পোষ্যের সঙ্গে খুনসুটি করার ভিডিও পোস্ট করেছেন। এছাড়া করোনার কারণে লকডাউনে অবসরের সময় প্লে স্টেশন ও বক্সিং খেলায় মজেছেন রাহুল।

ঘর মোছায় হাত পাকাচ্ছেন দুই ক্রিকেটার

ঘর মোছায় হাত পাকাচ্ছেন দুই ক্রিকেটার

প্রথমে জসপ্রীত বুমরাহ, তারপর এখন শ্রেয়স আইয়ার করোনার কারণে ক্রিকেট থেকে আকস্মিক এই ছুটিতে বাড়ির ঘর মোছায় কাজে হাত পাকালেন। ইনস্টাগ্রামে ঘর পরিষ্কার করা, ঘর মোছার ভিডিও পোস্ট করেছেন আইয়ার। গানের তালে তালে ঘর মোছার ভিডিও পোস্ট করেছেন মুম্বই ইন্ডিয়ান্সের তারকা ক্রিকেটার সূর্যকুমার যাদব।

ফিটনেসে মজে হার্দিক

ফিটনেসে মজে হার্দিক

সোশ্যাল মিডিয়ায় নিজের ফিটনেস চর্চার ভিডিও শেয়ার করে হার্দিক লিখেছেন, 'করোনার গৃহবন্দি থাকুন। কিন্তু নিজের শরীরের যত্ন নিতে ভুলবেন না। ফিটনেস চর্চা করুন।' সদ্য পিঠের চোট সারিয়ে ক্রিকেটে ফিরেছেন। সেকারণে নিয়মিত স্ট্রেচিং থেকে শুরু করে ওজন তুলে এক্সারসাইজ করছেন পান্ডিয়া।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, March 31, 2020, 19:43 [IST]
Other articles published on Mar 31, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+