
শোয়েবের প্রস্তাব
নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব ক্রিকেট সিরিজ নিয়ে প্রস্তাব দিয়ে বলেন, ' করোনার বিরুদ্ধে লড়াইয়ে দুই দেশের একসঙ্গে কাজ করা উচিত। করোনার ত্রাণ তহবিলে আর্থিক সাহায্য জোগাড়ের জন্য ভারত-পাকিস্তানের মধ্যে তিন ম্যাচে ওয়ান ডে সিরিজ আয়োজন হোক। সেখানে কোনও রেষারেষি থাকবে না। ভারতের হয়ে বিরাট কোহলি বা পাকিস্তানের হয়ে বাবর আজম, যেই সেঞ্চুরি করুক না কেন, করোনার বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক হিসেবে চ্যারিটি ম্যাচ হবে, সেক্ষেত্রে উভয় দেশই লড়াইয়ে জয়ী হতে চলেছে।'

শোয়েবের প্রস্তাব উড়িয়ে কিংবদন্তি কপিল যা বললেন
করোনার মোকাবিলা করতে পৃথিবীর প্রতিটি দেশ যখন হিমসিম খাচ্ছে তখন শোয়েবের ক্রিকেট খেলার প্রস্তাব একেবারেই মেনে নিতে পারেননি কপিল। কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার বলেন, 'ভারতের টাকার প্রয়োজন নেই। করোনা লড়াইয়ে টাকার যোগান করতে ক্রিকেটারদের জীবন নিয়ে কখনই ঝুঁকি নেওয়া হবে না।'

কপিল আরও বলেন
কপিল আরও বলেন, 'দেশবাসী প্রশাসনের পাশে রয়েছে। ইতিমধ্যে সমাজের প্রতিষ্ঠিত মানুষটা করোনা লড়াইয়ে আপতকালীন ত্রাণে সাধ্যমত সাহায্য করেছেন। এই সংকটে প্রশাসনের পাশে থাকা ও লকডাউন মেনে ঘরে থেকে সংক্রমণমুক্ত থাকা ক্রিকেটের থেকে বেশি জরুরী।'

সৌরভের উপর আস্থা কপিলের
দেশের বিশ্বকাপজয়ী অধিনায়ক আরও বলেছেন, 'ভারতীয় ক্রিকেট বোর্ড ইতিমধ্যে ৫১ কোটি টাকা সাহায্য করেছে। ভবিষ্যতে টাকার প্রয়োজন হলে ভারতীয় বোর্ড আরও টাকা দেওয়ার মতো অবস্থায় রয়েছে। তাই ভারতীয় ক্রিকেটারদের জীবন নিয়ে কোনও ঝুঁকি নয়। করোনার প্রকোপ থেকে স্বাভাবিক হতে সময় লাগবে। পাঁচ-ছয় মাস কোনও ম্য়াচের আশা না রাখাই ভালো।'


Click it and Unblock the Notifications



















