'সঠিক সিদ্ধান্ত', রবীন্দ্র জাদেজার বিতর্কিত রান আউট নিয়ে আর কী বললেন কাইরন পোলার্ড?

பாத்ரூமில் பாடகருடன் சேட்டிங்....கூல் கேள்விக்கு தோனியின் கூல் பதில்!- வீடியோ

চেন্নাই-র চিপক স্টেডিয়ামে ভারতীয় দলকে প্রথম ওয়ান ডে ম্যাচে হারিয়ে খোশমেজাজে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বিরাট কোহলি বাহিনীর বিরুদ্ধে দেশের মাটিতে ওয়াশ আউট হওয়ার জবাব এভাবে দিতে পেরে খুশি ক্যারিবিয়ান অধিনায়ক কাইরন পোলার্ড। একই সঙ্গে ভারতীয় অল-রাউন্ডার রবীন্দ্র জাদেজার বিতর্কিত রান আউট নিয়েও মুখ খুললেন পোলার্ড।

সেই ঘটনা

সেই ঘটনা

ভারতীয় ইনিংসের ৪৮তম ওভারে সিঙ্গলস নিতে যান রবীন্দ্র জাদেজা। নক স্ট্রাইকিং ক্রিজে জাদেজা ঢোকার আগেই ফিল্ডার রস্টন চেজের থ্রো উইকেটে আঘাত করে। প্রাথমিকভাবে ওয়েস্ট ইন্ডিজ দলের তরফে রান আউটের আবেদন করা হয়নি। মাঠের আম্পায়ার শন জর্জও থার্ড আম্পায়ার কল করেননি। এরপর মাঠের জায়েন্ট স্ক্রিনে পুরো ঘটনা দেখানো হয়। তাতে স্পষ্ট বোঝা যায় যে জাদেজা রান আউট ছিলেন।

পোলার্ডের ভূমিকা

পোলার্ডের ভূমিকা

জায়ান্ট স্ক্রিনে রিপ্লে দেখে ওয়েস্ট ইন্ডিজের ড্রেসিং রুম থেকে অধিনায়ক কাইরুন পোলর্ডের কাছে রান আউটের আবেদন করার নির্দেশ আসে। সেই মতো তিনি ফিল্ড আম্পায়ারের কাছে গিয়ে আউটের আবেদন করেন। এরপর থার্ড আম্পায়ার কল করেন মাঠের আম্পায়ার। জাদেজাকে আউট দেওয়া হয়। ঘটনায় ক্ষোভ উগড়ে দিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি।

পোলার্ডের বক্তব্য

পোলার্ডের বক্তব্য

দিনের শেষে তাঁর কাছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, তা হলে আম্পায়ার সঠিক সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক কাইরন পোলার্ডের। ফিল্ড আম্পায়ার তাঁদের প্রাথমিক আবেদনে হয়তো সাড়া দেননি, তবে পরে তাঁরা সঠিকটাই বেছে নিয়েছেন বলে দাবি পোলার্ডের।

দলগত পারফরম্যান্স

দলগত পারফরম্যান্স

ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেন ওয়েস্ট ইন্ডিজের শিমরোন হেটমেয়ার ও শেই হোপ। তাঁদের পাশাপাশি দলের বোলাররাও এই জয়ে নিজেদের অবদান রেখেছেন বলে জানিয়েছেন ক্যারিবিয়ান অধিনায়ক।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, December 16, 2019, 11:27 [IST]
Other articles published on Dec 16, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+