শামি- হাসিনের কলহের বিভিন্ন অঙ্ক, একনজরে ফিরে দেখা

By Debalina Dutta

মার্চের ২২ তারিখ বিসিসিআইয়ের দুর্নীতি দমন শাখার নীরজ কুমারের তদন্ত রিপোর্টের ভিত্তিতে শামি পেলেন ক্লিনচিট। ৭ মার্চ থেকে যে কান্ড শুরু হয়েছে তার একটা দিক থেকে স্বস্তি পেয়ে গেলেন ভারতীয় স্পিডস্টার। দেখে নেওয়া যাক কীভাবে শুরু হয়েছিল এই 'শামি সাগা '।

৭ মার্চ

৭ মার্চ

শামির সঙ্গে চার বছরের বিবাহিত জীবন কাটানো হাসিন জাহান একরাশ অভিযোগ নিয়ে আসেন মহম্মদ শামির বিরুদ্ধে। শামির ফোনের ব্যক্তিগত হোয়াটস অ্যাপ চ্যাট নিজের সোশ্যাল প্রোফাইলে দিয়ে পাবলিক করে দেন হাসিন।

জানিয়ে দেন তাঁর স্বামীর একাধিক বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। প্রমাণ স্বরূপ সেই সব মেয়েদের ছবি সহ চ্যাট সবই হাজির করেন ফেসবুক ওয়ালে।

আরও অভিযোগ

আরও অভিযোগ

এদিনেই আরও অভিযোগ করেন তিনি, বলেন শামির পরিবার তাঁকে খুন করার চেষ্টা করেছে, শামির গাড়ি থেকে পুরুষদের জন্মনিরোধক পেয়েছেন বলেও জানান হাসিন। একই দিনে একের পর এক অভিযোগ ভেসে আসতে শুরু করে তাঁর দিকে। শামি ও তাঁর পরিবারের বিরুদ্ধে ঘরোয়া হিংসার অভিযোগ ওঠে। শামি দক্ষিণ আফ্রিকা থেকে ফেরার পথে দুবাইতে এক মহিলার সঙ্গে দেখা করার জন্য অতিরিক্ত দিন ছিলেন জানা যায় তাও।

শামির বয়ান

শামির বয়ান

নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেন মহম্মদ শামি। জানিয়ে দেন তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ মিথ্যা। নিজের সোশ্যাল মিডিয়ার ওয়ালে কলঙ্কমুক্ত দাবি করেন, জানিয়ে দেন তাঁর ক্রিকেট কেরিয়ার শেষ করার জন্য এসব চক্রান্ত।

কোচের সমর্থন

কোচের সমর্থন

মহম্মদ শামির ছোটবেলার কোচ বদরুদ্দিন সিদ্দিকি প্রথম শামির সমর্থণে কথা বলেন। তিনি বলেন হাসিন জাহানের অভিযোগ মিথ্যা।

ফের হাসিনের বোমা

ফের হাসিনের বোমা

জানিয়ে দেন এবার মহম্মদ শামিকে কোর্টে নিয়ে যাওয়ার হুমকি দেন জানিয়ে দেন ভারতীয় স্পিডস্টার একজন বড় মিথ্যুক। সংবাদমাধ্যমের সামনে তোপ দাগেন হাসিন জাহান।

 বিসিসিআইয়ের চুক্তি থেকে বাদ

বিসিসিআইয়ের চুক্তি থেকে বাদ

বিসিসিআই ক্রিকেটারদের চুক্তি পুণর্নবীকরণ করে, বোর্ডের চুক্তি থেকে বাদ রাখা হয় মহম্মদ শামিকে। শামির বিরুদ্ধে জনসমক্ষে বিতর্কিত ছবি সামনে আসায় বোর্ড তার চুক্তি আটকে দেয়।

পাকিস্তানি মহিলার সঙ্গে সম্পর্ক

পাকিস্তানি মহিলার সঙ্গে সম্পর্ক

পাকিস্তানি মহিলার আলিশবা -র সঙ্গে সম্পর্ক রয়েছে শামির।হাসিনের বিস্ফোরক অভিযোগ একাধিক মহিলাদের ফোন করে নিজের ঘরে ডাকেন শামি।

শামি-র আশা প্রকাশ

শামি-র আশা প্রকাশ

মহম্মদ শামি জানিয়ে দেন এসব অভিযোগও মিথ্যা। তার স্ত্রী-র সঙ্গে দোলেও সময় কাটিয়েছেন বলে জানিয়ে দেন তিনি। বলেন কেউ চক্রান্ত করছে তার বিরুদ্ধে। পাশাপাশি হাসিনের সঙ্গে ভুল বোঝাবুঝি মিটে যাওয়ার আশাও করেন তিনি।

৮ মার্চ- অভিযোগ ম্যাচ ফিক্সিং

৮ মার্চ- অভিযোগ ম্যাচ ফিক্সিং

যে আলিশবার সঙ্গে সম্পর্ক ঘিরে ধুন্ধুমার তার থেকে নাকি টাকাও নেন শামি। দক্ষিণ আফ্রিকা থেকে কেন দুবাই গিয়েছিলেন শামি। কেন সেখানে আলিশবার থেকে টাকা নেন তা বিসিসিআইকে খতিয়ে দেখতে বলেন হাসিন। শামির স্ত্রী-র অভিযোগ তাঁকে ডিভোর্স করে ফের বিয়ে করতে চান মহম্মদ শামি। পুলিশেও অভিযোগ দায়ের করেন তিনি।

স্ত্রীকে মানসিক ভারসাম্যহীণ বলেন শামি

স্ত্রীকে মানসিক ভারসাম্যহীণ বলেন শামি

স্ত্রী হাসিন জাহানের একের পর এক অভিযোগের ভিত্তিতে মহম্মদ শামি জানিয়ে দেন তাঁর স্ত্রী মানসিক ভারসাম্য হারিয়েছেন। জানিয়ে দেন তিনিও আইনি পথে হাঁটবেন।

 ৯ মার্চ- এফআইআর দায়ের

৯ মার্চ- এফআইআর দায়ের

শামি ও তাঁর পরিবারের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন হাসিন। একাধিক অজামিন যোগ্য ধারায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। পারিবারিক হিংসা, খুনের চেষ্টার অভিযোগ তো আগেই ছিল, এবার তার সঙ্গে যুক্ত হয় ধর্ষণের চেষ্টার অভিযোগ। শামি জোর করে তার ভাইয়ের সঙ্গে এক ঘরে হাসিনকে বন্ধ করে বাইরে থেকে দরজা আটকে দিয়েছিলেন জানান হাসিন। শামির বিরুদ্ধে ৪৯৮ এ, ৩২৩, ৩৭৬, ৫০৭ , ৩২৮ ও ৩৪ ধারায় অভিযোগ দায়ের হয়।

আইপিএলেও অনিশ্চিত শামি

আইপিএলেও অনিশ্চিত শামি

আইপিএলেও অনিশ্চিত হয়ে পড়ে শামির ভবিষ্যত। বিসিসিআই জানিয়ে দেয় শামি ক্লিনচিট না পাওয়া অবধি এবারের আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলসের হয়েও খেলেতে পারবেন না এই স্পিডস্টার।

শামি-হাসিন ফোন রেকর্ডিং সামনে

শামি-হাসিন ফোন রেকর্ডিং সামনে

শামির সঙ্গে কথোপকথেনর ফোন রেকর্ডিং সংবাদমাধ্যমের সামনে এনে দেন হাসিন জাহান। প্রথমে বহু নারীর সঙ্গে সম্পর্কের ছবি সোশ্যাল মিডিয়ায় দেওয়ার পর শামির ফোনের কথোপকথনও বাজারে বেরোয়।

 শামির মত

শামির মত

শামি আবারও জানান হাসিনকে কেউ পরিচালনা করছে। তবে এবারও তিনি বলেন নিজের স্ত্রী ও সন্তান আরিহাকে রক্ষা করে যাবেন তিনি।

 ১১ মার্চ- প্যাচ আপের প্রস্তাব

১১ মার্চ- প্যাচ আপের প্রস্তাব

শামি ফের ফোন করেন হাসিনকে, জানান সন্তানের ভবিষ্যতের জন্য তাদের দুজনকেই সমঝোতার রাস্তায় হাঁটতে হবে।

 ১২ মার্চ- কলকাতা পুলিশের পদক্ষেপ

১২ মার্চ- কলকাতা পুলিশের পদক্ষেপ

বিসিসিআইয়ের কাছে থেকে দক্ষিণ আফ্রিকা সফরের সমস্ত ডিটেলস জানতে চায় কলকাতা পুলিশ। বিসিসিআইকে তারা চিঠিও দেয়।

দক্ষিণ আফ্রিকান মহিলার নাম

দক্ষিণ আফ্রিকান মহিলার নাম

সামনে আসে দক্ষিণ আফ্রিকা -র মহিলার নামও। তার সঙ্গেও বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ জানান হাসিন জাহান। হাসিন জানান সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় মহিলাদের সঙ্গে শারীরিক সম্পর্ক রয়েছে শামির।

মমতা বন্দোপাধ্যায়ের হস্তক্ষেপ

মমতা বন্দোপাধ্যায়ের হস্তক্ষেপ

শামি-র বিরুদ্ধে মামলায় এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের হস্তক্ষেপ চান হাসিন জাহান। ব্যাঙ্কশাল কোর্টের বাইরে হাসিন জানিয়ে দেন এ বিষয়ে মমতা বন্দোপাধ্যায়ের হস্তক্ষেপ চাইবেন তিনি। আরও একবার জানিয়ে দেন শামির সঙ্গে মিটমাট করে নেওয়ার কোনও সম্ভবনা নেই।

১৩ মার্চ- শামি ভয় দেখাচ্ছেন

১৩ মার্চ- শামি ভয় দেখাচ্ছেন

মহম্মদ শামি তাঁকে ভয় দেখাচ্ছেন এমনটাই অভিযোগ করেন হাসিন জাহান। বিভিন্ন নম্বর থেকে ফোন করে তাকে ভয় দেখানো হচ্ছে বলেন হাসিন জাহান। নিজের সুরক্ষা চেয়ে কলকাতা পুলিশের কাছে যান তিনি।

১৪ মার্চ- শামির বিরুদ্ধে বোর্ডের তদন্ত

১৪ মার্চ- শামির বিরুদ্ধে বোর্ডের তদন্ত

শামির বিরুদ্ধে ওঠা ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ নিয়ে তদন্ত শুরু করে বোর্ডের দুর্নীতি দমন শাখার প্রধান নীরজ কুমার। কোন মহম্মদ ভাইয়ের টাকা কেন আলিশবার হাত দিয়ে তার কাছে পৌঁছেছিল তা খুঁজে দেখা শুরু করে বোর্ড।

সামনে আসে হাসিনের প্রথম স্বামী

সামনে আসে হাসিনের প্রথম স্বামী

সামনে আসেন হাসিনের প্রথম স্বামী সইফুদ্দিন। আশা করেন হাসিন ও শামির ঝামেলা মিটে যাবে। যদি সিউড়ি নিবাসী সইফুদ্দিনের বিরুদ্ধে সাংসারিক হিংসার অভিযোগ এনেই ঘর ছেড়েছিলেন হাসিন। তাঁদের দুজনের দুটি মেয়েও ছিল।

২০০০ সালে হয়েছিল বিয়ে। ২০০৩ ও ২০০৬ সালে তাঁদের দুটি সন্তান হয়েছিল।

১৫ মার্চ- সিওএকে লিখিত বয়ান হাসিনের

১৫ মার্চ- সিওএকে লিখিত বয়ান হাসিনের

সিওএ প্রধান বিনোদ রাই পুরো ঘটনাগুলি লিখিতভাবে পাঠান হাসিন জাহান।

১৮ মার্চ- শামির বয়ান

১৮ মার্চ- শামির বয়ান

মহম্মদ শামি জানিয়ে দেন তিনি নির্দোষ, তার একটাই দোষ তিনি হাসিন জাহানের স্বামী। ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ পুরো মিথ্যা। আরও একধাপ এগিয়ে তিনি বলেন দেশের জন্য প্রয়োজন হলে তিনি প্রাণ দিতে পারেন কিন্তু কখনই এইধরণের ঘৃণ্য কাজ করতে পারেন না।

১৯ মার্চ - মুখ খুললেন আলিশবা

১৯ মার্চ - মুখ খুললেন আলিশবা

শামির পাকিস্তানি বন্ধু আলিশবা মুখ খোলেন। জানান ২০১৭ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন মহম্মদ শামির একটা ফ্যানের বিরুদ্ধে রেগেমেগে তেড়ে যান। সেই সময় থেকে শামির প্রতি আগ্রহ জন্মায় আলিশবার। তারপর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শামি তার সঙ্গে যোগাযোগ করেন। তারপর থেকেই তারা ভালো বন্ধু।

 ২০ মার্চ - বিসিসিআই যা জানাল

২০ মার্চ - বিসিসিআই যা জানাল

বিসিসিআই জানিয়ে দেয় ফেব্রুয়ারি দুবাই গিয়েছিলেন মহম্মদ শামি। সেখানে দু দিন ছিলেন ভারতীয় স্পিডস্টার, কলকাতা পুলিশকে জানায় বিসিসিআই।

২১ মার্চ- মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ

২১ মার্চ- মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ

মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় জানিয়ে দেন এই ইস্যুতে হাসিন জাহানের সঙ্গে কথা বলার জন্য ২৩ তারিখ তিনি দেখা করবেন।

২২ মার্চ- হাসিনের নয়া অভিযোগ

২২ মার্চ- হাসিনের নয়া অভিযোগ

ইংল্যান্ড নিবাসী ব্যবসায়ী মহম্মদ ভাই বিভিন্ন মহিলাদের সঙ্গে শামির আলাপ করিয়ে দিতেন।

বিসিসিআইয়ের মেগা মুভ

বিসিসিআইয়ের মেগা মুভ

বিসিসিআইয়ের দুর্নীতি দমন শাখা ক্লিনচিট দেয় মহম্মদ শামিকে। জানিয়ে দেয় তার বিরুদ্ধে ওঠা ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ ভিত্তিহীণ। আইপিএল খেলায় বাধা থাকে না। বোর্ডের চুক্তিতেও ফেরানো হয় তাঁকে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, March 23, 2018, 12:59 [IST]
Other articles published on Mar 23, 2018
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+