শনিবার আমেরিকার ফ্লোরিডায় ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে প্রথম টি-টোয়েন্টি খেলতে নামছে টিম ইন্ডিয়া। তার আগে ড্রেসিং রুমে সতীর্থদের সঙ্গে ছবি তুলে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। সেই ছবিতে রোহিত শর্মাকে না পেয়ে আবারও প্রশ্ন তুলতে শুরু করেছেন ফ্যানরা।
উল্লেখ্য ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি, ওয়ান ডে ও টেস্ট খেলতে উড়ে যাওয়ার আগে আগে ভারত অধিনায়ক বিরাট কোহলি জানিয়েছিলেন, তাঁর সঙ্গে রোহিত শর্মার কোনও মতপার্থক্য নেই। ভারতের সীমিত ওভারের সহ অধিনায়ক রোহিতও সোশ্যাল প্ল্যাটফর্মে লেখেন, তিনি শুধু দলের জন্য নয়, দেশের জন্য মাঠে নামেন। এরপর ফ্যানরা মনে করেছিলেন, তবে বোধহয় বিরাট-রোহিত দ্বন্দ্বে যবনিকা পড়েছে।
SQUAD 👊💯 pic.twitter.com/2uBjgiPjIa
— Virat Kohli (@imVkohli) August 2, 2019
তবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি খেলতে নামার আগে ভারত অধিনায়ক বিরাট কোহলি দলের সতীর্থদের সঙ্গে তোলা যে ছবি টুইটারে পোস্ট করেছেন তাতে রোহিত শর্মাকে না দেখে শঙ্কিত হয়েছেন ফ্যানরা। ফের জল্পনা তৈরি হয়েছে, তবে কী বিরাট-রোহিত দ্বন্দ্বে এখনও ইতি ঘটেনি। টুইটারে বিরাটকে চোখা চোখা প্রশ্নবানের মুখে পড়তে হয়েছে।
Where is Rohit Sharma
— Arjun Srivastava (@ArjunSr34875084) August 2, 2019
Hey @imVkohli if everything is alright with in your team and dressing room, why every time you post a pic with team members @ImRo45 always go missing?? #RohitSharma #ViratKohli
— Gaurav Varmani 🇮🇳 (@gauravvarmani) August 2, 2019
But here missing one legendary """ rohit sharma "" where is he ? 😥🤔🤔🤔🤔🤔 he should be here with u guys 🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄 @ImRo45 @imVkohli @imRohitfan @Viratisbest @ViratFanTeam
— saumik patel (@saumikpatel1) August 2, 2019
Again
— Vipul mishra (@Vandanamishra44) August 2, 2019
Not rohit