সোশ্যাল মিডিয়ায় নিজের জামা-ছাড়া ছবি দিয়ে তীব্র বিদ্রুপের শিকার হলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলিকে। 'ট্রাফিক আইন লঙ্ঘন করে পুলিশের খাতায় চালান কেটে যেমন অবস্থা হয়' গোছের মন্তব্য শুনতে হল বিরাটকে।
উল্লেখ্য, বাইক চালানোর সময় হেলমেট না পরা ও রেজিস্ট্রেশন সার্টিফিকেট সঙ্গে না রাখার জন্য মঙ্গলবার গুরগাঁও-র বাসিন্দা দীনেশ মদনকে ২৩ হাজার টাকা জরিমানা করে পুলিশ। এই ঘটনায় উত্তাল হয়ে ওঠে সোশ্য়াল মিডিয়া। তৈরি হয় বিভিন্ন মজাদার মিম।
As long as we look within, we won't need to seek anything outside. 💫 pic.twitter.com/CvUVElZwjm
— Virat Kohli (@imVkohli) September 5, 2019
ঘটনার দু-দিন পর টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি নিজের জামা-ছাড়া ছবি টুইটারে পোস্ট করতেই তা ভাইরাল হয়। দীনেশ মদনের মতো বড় অঙ্কের ট্রাফিক চালান কেটে বিরাট কোহলি সর্বস্ব খুইয়েছেন বলে মন্তব্য করেছেন নেটিজেনরা।
Lgta h aap ka challaan kata gaya he. :V
— Prachi R.🇮🇳 (@prachi_R143) September 5, 2019
World's richest cricketer after paying traffic challans
— Noorain shaikh (@_insaneInsaan) September 5, 2019
সম্প্রতি বিরাট কোহলির নেতৃত্বেই ওয়েস্ট ইন্ডিজকে তাদেরই মাটিতে টেস্ট সিরিজ হারায় ভারত। এই জয়ের পর ভারতের সবচেয়ে সফল টেস্ট অধিনায়কের মুকুট পরেছেন বিরাট। এহেন ক্রীড়া ব্যক্তিত্নের এমন ছবি তাঁর ওজন কমিয়েছে বলে মনে করেন নেটিজেনদের একাংশ।