করোনা ও আম্ফান বিধ্বস্তদের মুখে হাসি ফোটাতে আইপিএল নিয়ে কী শপথ কেকেআর অধিনায়কের

சர்ச்சையில் சிக்கிய இங்கிலாந்து வீரர்... அஸ்வினுக்கு மட்டும் எதிர்ப்பு தெரிவித்த ரசிகர்கள்

দেশ জুড়ে করোনা উদ্বেগ, সেই সঙ্গে পশ্চিমবঙ্গে আম্ফানে লণ্ডভণ্ড একের পর এক জেলা। দুই দুর্যোগে রাজ্যে এখন থর হরিকম্প পরিস্থিতি। এই পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিল কেকেআর। নাইট রাইডার্সের মালিক শাহরুখ খানের মীর ফাউন্ডেশন আম্ফান দুর্গতদের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দিতে চলেছে। সেই সঙ্গে করোনা ও আম্ফান বিধ্বস্তদের মুখে হাসি ফোটাতে আজ নতুন শপথ নিলেন কেকেআর অধিনায়ক।

আইপিএল নিয়ে কী শপথ দীনেশের

আইপিএল নিয়ে কী শপথ দীনেশের

করোনা ও আম্ফানে ক্ষতিগ্রস্থ হওয়া পশ্চিমবঙ্গের মানুষের মুখে হাসি ফোটাতে চায় কেকেআর। আম্ফানে রাজ্যে গাছ ভেঙে পড়ার পর নাইটদের পক্ষ থেকে নতুন করে বৃক্ষরোপন করা হবে বলে জানানো হয়েছিল। আজ এবার নাইট অধিনায়ক আইপিএল নিয়ে নতুন শপথ নিলেন। এদিন ভিডিও করফারেন্সে সাংবাদিকদের সঙ্গে কেকেআর অধিনায়ক দীনশ কার্তিক, সিইও ভেঙ্কি মাইসোর বৈঠক করেন। সেই ভি়ডিও বৈঠকেই নাইট অধিনায়ক এবছর আইপিএল জিতে তা করোনা ও আম্ফানে বিপর্যস্ত রাজ্যবাসীকে উৎসর্গ করে তাঁদের মুখে হাসি ফিরিয়ে দিতে চান বলে জানিয়েছেন।

আইপিএল নিয়ে আশার আলো

আইপিএল নিয়ে আশার আলো

প্রসঙ্গত ১০ জুন আইসিসি বৈঠকে বিশ্বকাপের ভবিষ্যৎ নিয়ে কোনও ইঙ্গিত দেওয়া হয়নি। পরিবর্তে জুলাইয়ে আইসিসি চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বলা হয়। এরপর আজ ১১ জুন বিসিসিআইয়ের পক্ষ থেকে সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় টুর্মামেন্টটি ২০২০ সালে আয়োজন করার জন্য সবরকম চেষ্টা করা হবে বলে জানিয়েছেন। সৌরভের এই মন্তব্যের কয়েক ঘন্টার মধ্যে এবার দীনেশ কেকেআরের হয়ে এবছর আইপিএল জিতে তা রাজ্যবাসীর ক্ষতির ক্ষতে প্রলেপ হিসেবে উৎসর্গ করতে চান বলে বার্তা দিলেন।

কেকেআর সহায়তা বাহন-এর উদ্যোগ

কেকেআর সহায়তা বাহন-এর উদ্যোগ

অন্যদিকে কেকেআরের উদ্যোগে আম্ফান বিধ্বংস্ত জেলাগুলিতে সাহায্য নিয়ে কেকেআর সহায়তা বাহন পৌঁছে যেতে চলেছে। আজ ভিডিও কনফারেন্সে এই বাহনের ফ্ল্যাগ অফ করা হয়।

দুর্গতদের পাশে নাইট রাইডার্স

দুর্গতদের পাশে নাইট রাইডার্স

কেকেআর সহায়তা বাহন রাজ্যের আম্ফান বিধ্বস্ত বিভিন্ন জেলায় ঘুরে বেরাবে। জেলায় জেলায় পৌঁছে গিয়ে আম্ফান দুর্গতদের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী দিয়ে সাহায্য করবে। নিত্য প্রয়োজনীয় চাল, ডাল, তেল, নুনের পাশাপাশি এই বাহন করোনা পরিস্থিতির বিরুদ্ধে লড়ার জন্যে মাস্ক ও সাবান পৌঁছে দিতে চলেছে। বিশেষ করে উত্তর চব্বিশ পরগণা, দক্ষিণ চব্বিশ পরগণা, সুন্দরবন, দুই মেদিনীপুরের আম্ফান দুর্গতদের সাহায্যের জন্যে বিশেষ জোর দেওয়া হবে।

আম্ফান দুর্গতদের সাহায্যের জন্য কলকাতা নাইট রাইডার্সের নতুন উদ্যোগ 'কেকেআর সহয়তা বাহন'

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, June 11, 2020, 14:40 [IST]
Other articles published on Jun 11, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+