৩৬ বছর বয়সে টি-টোয়েন্টি ক্রিকেটে হ্যাটট্রিক, চার বলে চার উইকেট তুলে নিলেন মালিঙ্গা, দেখুন ভিডিও

বয়স ৩৬ বছর। এই বয়সেও বাইশ গজে দাপুটে বোলিং লাসিথ মালিঙ্গার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে হ্যাটট্রিক করলেন। সেই সঙ্গে টানা চার বলে চার উইকেট তুলে নিলেন মালিঙ্গা। তাঁর বোলিং দেখে প্রশংসায় ক্রিকটদুনিয়া। ম্যাচে চার ওভার হাত ঘুরিয়ে ৬ রান খরচ করে ৫ উইকেট নিয়েছেন মালিঙ্গা।

মালিঙ্গার প্রথম দুটি উইকেট

মালিঙ্গার প্রথম দুটি উইকেট

নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের তৃতীয় ওভারে টানা চার বলে চারটি উইকেট তুলে নেন মালিঙ্গা। প্রথমে কিউয়ি ওপেনার কলিন মুনরোকে বোল্ড করেন। মাপা ইয়র্কারে মুনরোর উইকেট ছিকটে দেন। পরের বলে ফের ইয়র্কার, এবার রাদারফোর্ডকে এলবিডব্লিউ করেন তিনি।

মালিঙ্গার পরের দুই উইকেট

ওভারের পঞ্চম বলে স্লোয়ার ইর্য়কারে কলিন গ্র্যান্ডহোমের উইকেট ছিটকে দেন মালিঙ্গা। সেই সঙ্গে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন। মালিঙ্গার বোলিং বুঝে ওঠার আগেই গ্র্যান্ডহোমের স্টাম্প ছিটকে যায়। এখানেই না থেমে ওভারের শেষ বলটিতে টস টেলরকে এলবিডব্লিউ করেন তিনি। এবার মাপা ইয়র্কার ধরতে না পেরে এলবিডব্লিউ হন টেলর। মে়ডেনসহ ওভারে চারটি উইকেট তুলে নেন মালিঙ্গা। এভাবেই কিউয়ি টপ অর্ডারে ভাঙন ধরিয়ে শ্রীলঙ্কাকে একা হাতে ম্যাচ জেতান মালিঙ্গা।

টি-টোয়েন্টিতে মালিঙ্গার দ্বিতীয় হ্যাটট্রিক

এর আগে কলম্বোয় বাংলাদেশের বিরুদ্ধে ২০১৭ সালে টি-টোয়েন্টি হ্যাটট্রিক করেন। শুক্রবার প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে দ্বিতীয় হ্যাটট্রিক করলেন তিনি।

ম্যাচের ফল

তৃতীয় টি-টোয়েন্টি লড়াইয়ে প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা ৮ উইকেট হারিয়ে ১২৫ রান তোলে। জবাবে মালিঙ্গার আগুনে বোলিংয়ের সামনে কিউয়িদের ব্যাটিং তাসের ঘরের মতো ভেঙে পরে। নিউজিল্যান্ডকে ৮৮ রানে অলআউট করে ৩৭ রানে ম্যাচ জিতে নেয় শ্রীলঙ্কা। যদিও সিরিজের প্রথম দুটি টি-টোয়েন্টি জেতার সুবাদে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি লড়াই জিতল নিউজিল্যান্ড।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, September 7, 2019, 10:13 [IST]
Other articles published on Sep 7, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+