টস জিতে ফিল্ডিং নিলেন বিরাট, ভেজা পিচের কারণে ম্যাচের ১ বলও খেলা গেল না

আজ গুয়াহাটিতে বছর শুরুতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামছে ভারতীয় দল। এই প্রথমবারের জন্য অধিনায়ক বিরাট বনাম মালিঙ্গা ডুয়েল আমরা দেখতে চলেছি। জয় দিয়ে ভারত বছর শুরু করতে পারে কিনা, সেটাই এখন দেখার।

10:10 pm

ভেজা পিচের কারণে ম্যাচের ১ বলও খেলা গেল না। শেষ পর্যন্ত আম্পায়াররা ম্যাচ বাতিল ঘোষণা করলেন।

09:13 pm

৯.৩০ মিনিটে ফের আম্পায়াররা মাঠ পরীক্ষা করবেন। এইপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ৯.৩০ মিনিটে ম্যাচ শুরু হলে, ৫ ওভারের ম্যাচ হবে।

08:13 pm

৯ টায় সময় মাঠ পরীক্ষা করে দেখার পর আম্পায়াররা এদিন ম্যাচ হওয়ার নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

07:32 pm
Mykhel

থামল বৃষ্টি, খেলা শুরু জন্য মুহূর্তের অপেক্ষা। প্রতীকি ছবি।

07:19 pm

দুই দলের প্রথম একাদশে কারা

06:57 pm

গুয়াহাটিতে শুরু ভারী বৃষ্টি।

06:54 pm

বৃষ্টি শুরু হওয়ার কারণে ম্যাচ শুরুতে সাময়িক বাধা।

06:42 pm

একনজরে ভারতীয় দল- শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, বিরাট কোহলি(অধিনায়ক),শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, শিবম দুবে,ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, নভদীপ সাইনি,জসপ্রীত বুমরাহ।

06:39 pm

দেখে নিন টসের মুহূর্ত

06:34 pm

শ্রীলঙ্কান দলে একাধিক বাঁ-হাতি রয়েছে বলেই কুলদীপ ও সুন্দরকে খেলাচ্ছেন বলে বিরাট জানালেন।

06:33 pm

এদিন তিন পেসার ও ২ স্পিনার খেলাছেন বিরাট। স্পিনার হিসেবে ওয়াশিংটন সুন্দর ও কুলদীপ যাদব খেলছেন। জাদেজা ও চাহাল বাদ পড়েছেন।

06:32 pm

মূলত শিশির ফ্যাক্টর এড়িয়ে যেতেই টস জিতে ফিল্ডিং নিলেন বলে বিরাট জানিয়েছেন।

06:32 pm

গুয়াহাটিতে টস জিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ফিল্ডিং করছে ভারত।

01:42 pm

চোট সারিয়ে এই ম্যাচ দিয়ে মাঠে ফিরছেন জসপ্রীত বুমরাহ। সঙ্গে চোটের পর আজ প্রত্যবর্তন হতে চলেছে ধাওয়ানের।

01:36 pm

সেক্ষেত্রে আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথমবার বিরাট বনাম মালিঙ্গার অধিনায়কত্বের ডুয়েল আমরা দেখতে চলেছি।

01:36 pm

অন্যদিকে ২০১৭ সাল থেকে ভারতের সীমিত ওভারের অধিনায়ক বিরাট।

01:35 pm

নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাত্র ১টি ম্যাচ মালিঙ্গার অধিনায়কত্বে শ্রীলঙ্কা দল জিতেছে।

01:35 pm

মালিঙ্গার অধিনায়কত্বে ১০ ম্যাচ খেলে শ্রীলঙ্কা দল ৯ ম্যাচ হেরে বসেছে।

01:34 pm

তবে অধিনায়ক হিসেবে দ্বিতীয় ইনিংসে মালিঙ্গা একেবারেই ভালো ক্যাপ্টেন্সি করতে পারেননি।

01:34 pm

এরপর প্রায় ৫ বছর পর ২০১৯ সালে ফের সীমিত ওভারে ফের শ্রীলঙ্কা দলের অধিনায়ক হয়েছেন মালিঙ্গা।

01:33 pm

মালিঙ্গার অধিনায়কত্বে ২০১৪ সালে ভারতকে হারিয়ে টি-টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়ন হয় শ্রীলঙ্কা দল।

01:32 pm

উল্লেখ্যে এর আগে ২০১৪ সালে লাসিথ মালিঙ্গার অধিনায়কত্বে খেলেছিল শ্রীলঙ্কা

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, January 5, 2020, 13:31 [IST]
Other articles published on Jan 5, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+