
২০১৮ সালে ফোর্বসের রিপোর্টে বিরাট
গত বছর ফোবর্সের তালিকায় ধনী খেলোয়াড়দের মধ্যে ভারত অধিনায়ক ৮৩ নম্বরে ছিলেন। বিরাটের বার্ষিক উপার্জন ছিল মার্কিন মুদ্রায় প্রায় ২৪ মিলিয়ন ডলার। যার মধ্যে ক্রিকেট খেলে বিরাট উপার্জন করেছিলেন ৪ মিলিয়ন ডলার, আর ব্র্যান্ড এনডোর্সমেন্ট থেকে কোহলি পেয়ছিলেন ২০ মিলিয়ান ডলার।

২০১৯ সালে ফোর্বসের রিপোর্টে কোহলি
২০১৯ এর ফোর্বস রিপোর্ট থেকে পাওয়া তথ্যে ১ মিলিয়ন ডলার বেশি উপার্জন করেছেন ভিকে। গত বারো মাসে ব্র্যান্ডিং থেকে ২১ মিলিয়ন ডলার উপার্জন করেছেন বিরাট, আর ক্রিকেট খেলে তাঁর উপার্জন ৪ মিলিয়ন, অর্থাৎ সব মিলিয়ে ২৫ মিলিয়ন ডলার রোজগার করেছেন নীল জার্সির অধিনায়ক।

সেরা মেসি
অন্যদিকে ফোর্বসের তালিকায় ধনীতম স্পোর্টসম্যান আন্তর্জাইন ফুটবলার লিওলেন মেসি। বার্সেলোনা তারকার বার্ষিক উপার্জন ১২৭ মিলিয়ন মার্কিন ডলার। প্রাক্তন বক্সিং কিংবদন্তি ফ্লয়েড মেওয়েদারকে পিছনে ফেলে এক নম্বরে উঠে এসেছেন মেসি। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন মেসির চিরপ্রতিদ্বন্দ্বী ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ফোর্বস ২০১৯ এর তালিকা অনুযায়ী শেষ ১২ মাসে রোনাল্ডোর উপার্জন ১০৯ মিলিয়ন মার্কিন ডলার।


Click it and Unblock the Notifications


















