ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সর্বাধিক উইকেট নেওয়া বোলারদের ক্রম তালিকা

করোনা ভাইরাসের আবহেই ১৮ অগাস্ট থেকে শুরু হচ্ছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ। মোট ছয় দলের এই ক্রিকেট টুর্নামেন্ট শেষ হবে ১০ সেপ্টেম্বর। আইপিএলের আগে এই লিগকে দেখতে মুখিয়ে ক্রিকেট বিশ্ব। শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন। তারই ফাঁকে সিপিএলে সর্বাধিক উইকেট নেওয়া বোলারদের ক্রম তালিকা দেখে নেওয়া যাক।

ডোয়েন ব্রাভো

ডোয়েন ব্রাভো

২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ ম্যাচ খেলেছেন ডোয়েন ব্রাভো। ৬৯টি ম্যাচ খেলে ৯৭টি উইকেট নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অল-রাউন্ডার। টুর্নামেন্টে একবার পাঁচ উইকেট নেওয়া ব্রাভো তালিকার শীর্ষে রয়েছেন।

কৃশমার সান্টোকি

কৃশমার সান্টোকি

গত সাত বছরে ৫৮টি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ ম্যাচ খেলেছেন কৃশমার সান্টোকি। ৮৫টি উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। তালিকার দ্বিতীয় স্থানে থাকা এই ওয়েস্ট ইন্ডিয়ান ফাস্ট বোলারের সেরা পারফরম্যান্স ১১ রান দিয়ে ৪ উইকেট নেওয়া।

রায়াদ এমরিট

রায়াদ এমরিট

ওয়েস্ট ইন্ডিজের ৩৯ বছরের এই ফাস্ট বোলার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ৭৫টি ম্যাচ খেলেছেন। তাঁর উইকেট সংখ্যা ৮৫। সিপিএলে সর্বাধিক উইকেট নেওয়া বোলারদের ক্রম তালিকার তৃতীয় স্থানে রয়েছেন রায়াদ এমরিট।

সুনীল নারিন

সুনীল নারিন

মিস্ট্রি স্পিনার সুনীল নারিন এখনও পর্যন্ত সিপিএলে ৭১টি ম্যাচ খেলেছেন। টুর্নামেন্টে তিনি ৭২ জন ব্যাটসম্যানকে আউট করেছেন। তালিকার চতুর্থ স্থানে থাকা নারিনের সেরা পারফরম্যান্স মাত্র ৬ রান দিয়ে ৩ উইকেট নেওয়া।

শেলডন কোটরেল

শেলডন কোটরেল

ওয়েস্ট ইন্ডিজের বাঁ-হাতি ফাস্ট বোলার শেলডন কোটরেল মাত্র ৫০ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ ম্যাচ খেলেও তালিকার পঞ্চম স্থানে অবস্থান করছেন। টুর্নামেন্টে তাঁর উইকেট সংখ্যা ৬৯। ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুর্দান্ত পারফরম্য়ান্স দেওয়ার পুরস্কার হিসেবে আইপিএলে খেলার সুযোগ পেয়েছেন কোটরেল।

বিসিসিআইয়ের কাছে ছয়ের বদলে তিন দিনের কোয়ারেন্টান ও দলগত ডিনারের দাবি জানাল ফ্র্যাঞ্চাইজিরা

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, August 5, 2020, 18:01 [IST]
Other articles published on Aug 5, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+