অস্ট্রেলিয়াকে ৩৬ রানে হারিয়ে রাজকোট মহারণ জিতে সিরিজে ফিরল ভারত

রাজকোটে মরন বাঁচন ম্যাচে অস্ট্রেলিয়াকে ৩৬ রান হারিয়ে সিরিজে প্রত্যাবর্তন করল ভারত। ৩৪১ রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়াকে ৩০৪ রানে ভারত অলআউট করে।

যার সুবাদে রাজকোটে ভারত ম্যাচ জিতল ৩৬ রানে। শামি ৩টি, সাইনি ২টি ও বুমরাহ ১টি উইকেট পেয়েছেন।

বাকি ৪ উইকেট দুই স্পিনার কুলদীপ ও জাদেজা ভাগ করে নিয়েছেন। রাজকোটে ম্যাচ জিতে সিরিজে প্রত্যাবর্তন করে স্কোরলাইন ১-১ করল ভারত। বেঙ্গালুরুতে রবিবার সিরিজ ফয়সলার ম্যাচ।

09:32 pm

৩০৪ রানে অলরাউট অস্ট্রেলিয়া। ভারত ম্যাচ জিতল ৩৬ রানে।

09:31 pm

অস্ট্রেলিয়ার ইনিংসের কফিনে শেষ পেরেক পুঁতে দিলেন জসপ্রীত বুমরাহ।

09:31 pm

ম্যাচের শেষ ওভারে অস্ট্রেলিয়াকে ৩৭ রান করতে হবে।

09:30 pm

নভদীপ সাইনিও ২টি উইকেট তুলে নিয়েছেন।

09:22 pm

৪৪ তম ওভারে ২ বলে ২টি উইকেট তুলে নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন শামি। ম্যাচে শামি ৩টি উইকেট নিয়েছেন।

08:33 pm

স্পিনার কুলদীপের বলে ৯৮ রানে বোল্ড স্মিথ। স্টিভের ব্য়াট ছুঁয়ে বল স্টাম্পে গিয়ে লাগে।

08:25 pm

রাজকোটে সেঞ্চুরি হাতছাড়া স্মিথের।

08:00 pm

৪৭ বলে ৪৬ রান করে লঙ অফে শামির হাতে ক্যাচ দিয়ে আউট লাবুসানে।

07:59 pm

অস্ট্রেলিয়ার তৃতীয় উইকেটের পতন। রবীন্দ্র জাদেজার শিকার হয়ে সাজঘরে ফিরলেন লাবুসানে।

06:56 pm

৪৮ বলে ৩৩ রান করে ফিরলেন ফিঞ্চ।

06:55 pm

রবীন্দ্র জাদেজার বলে স্টাম্প আউট হলেন ফিঞ্চ। অস্ট্রেলিয়া ৮২/২।

06:54 pm

লোকেশ রাহুলের দুরন্ত স্টাম্পিং। আউট ফিঞ্চ। অজিদের জোড়া উইকেটের পতন।

06:18 pm

দেখে নিন মনীশের অসাধারণ ক্য়াচ।

06:03 pm

আউট ওয়ার্নার!!!, শামির বলে আউট ওয়ার্নার। এক হাতে অবিশ্বাস্য ক্যাচ মনীশ পান্ডের।

05:12 pm

ম্যাচ জিততে অস্ট্রেলিয়াকে ৩৪১ রান করতে হবে।

05:12 pm

নির্ধারিত ৫০ ওভারে ভারতের ইনিংস শেষ ৩৪০ রানে। ৬ উইকেট হারিয়ে ৩৪০ রান করলে ভারত।

05:11 pm

৫২ বলে ৮০ রান করে আউট লোকেশ রাহুল।

05:07 pm

৪৯ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ভারত ৩৩৫ রানে পৌঁছল।

05:05 pm

২৯ বলে রাহুল-জাদেজার হাফ সেঞ্চুরি পার্টনারশিপ

05:01 pm

২৪ ইনিংসে বিরাট, ২৪ ইনিংসে ধাওয়ান, ২৫ ইনিংসে সিধু ও ২৭ ইনিংসে লোকেশ রাহুল ওডিআইয়ে ১০০০ রানের গণ্ডি ছুঁলেন।

05:00 pm

ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে চতুর্থ দ্রুততম হিসেবে ওডিআইয়ে ১০০০ রান করলেন লোকেশ রাহুল

04:57 pm

লোকেশ রাহুলের ব্যাটে ঝড়। ৪২ বলে ৬০ রানে পৌঁছলেন রাহুল।

04:54 pm

সেঞ্চুরি মাঠে ফেলে এলেন বিরাট। ৭৮ রান করে জাম্পার শিকার হয়ে সাজঘরে ফিরলেন বিরাট।

04:22 pm

৪৪ বলে খেলে বিরাট-রাহুল জুটিতে ৫০ রান টপকে গেল।

04:03 pm

৫০ বলে হাফ সেঞ্চুরি করলেন বিরাট কোহলি। ৩৫ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ২১৬ রান করেছে ভারত।

04:02 pm

জাম্পার বলে আউট শ্রেয়স আইয়ার। ৭ রান করে বোল্ড হন আইয়ার।

03:36 pm

৯৬ রানে আউট ধাওয়ান।

03:08 pm

৬০ বলে হাফ সেঞ্চুরি করলেন ধাওয়ান। কেরিয়ারে এটি ২৯তম ওডিআই হাফ সেঞ্চুরি।

03:03 pm

২০ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ভারত ১২০ রান তুলেছে।

02:54 pm

ক্রিজে দ্বিতীয় উইকেটে ধাওয়ানের সঙ্গে বিরাট কোহলি ব্যাটিং করছেন।

02:54 pm

১৭.১ ওভারে ১ উইকেট হারিয়ে ১০০ রানে পৌঁছল ভারত।

02:36 pm

ভারতের প্রথম উইকেটের পতন, ভারত ৮১/১

02:35 pm

৪২ রান করে অ্যাডাম জাম্পার বলে এলবিডব্লিউ আউট রোহিত শর্মা।

02:22 pm

রোহিত-ধাওয়ানের ব্যাটে দারুণ শুরু ভারতের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১১ ওভার শেষে ৬৪ রানে পৌঁছল ভারত।

01:58 pm

৬ ওভার শেষে কোনও উইকেট না হারিয়ে ভারত ৩২ রান তুলেছে।

01:58 pm

রোহিত-ধাওয়ানের ব্যাটে দারুণ শুরু ভারতের

01:21 pm

ঘরের মাঠে সচিনের ২০টি ওডিআই সেঞ্চুরি ছিল। সেখানে বিরাটের ১৯টি সেঞ্চুরি রয়েছে। এদিন সেঞ্চুরি করলেই কিংবদন্তি লিটল মাস্টারকে ছুঁয়ে ফেলবেন কোহলি।

01:19 pm

অন্যদিকে এদিন একটি সেঞ্চুরি করলেন কিংবদন্তি সচিনকে ছুঁয়ে ফেলবেন বিরাট।

01:19 pm

সৌরভ গঙ্গোপাধ্যায় ২২৮, সচিন তেন্ডুলকর ২৩৫ ইনিংসে ৯ হাজার ওডিআই রান করেন। সেখানেই রোহিত আজ ২১৬ তম ওডিআই ইনিংসে মাঠে নামলেন।

01:17 pm

এদিন ৪৬ রান করলেই তৃতীয় দ্রুততম ক্রিকেটার হিসেবে ওডিআইয়ে ৯ হাজার রানের মালিক হয়ে যাবেন হিটম্যান।

01:14 pm

জুটিতে আজ ৪৬ রান করলেই সচিন তেন্ডুলকর থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়কে টপকে যাবেন রোহিত শর্মা।

01:10 pm

শার্দুল ঠাকুরের পরিবর্তে এদিন নভদীপ সাইনি দলে সুযোগ পেলেন।

01:10 pm

মাথায় চোটের পর্যবেক্ষণের জন্য দলে নেই ঋষভ পন্থ। তাঁর পরিবর্তে দলে এদিন মনীশ পান্ডে খেলছেন। অন্যদিকে এদিন পন্থের পরিবর্তে কিপিং করবেন লোকেশ রাহুল।

01:07 pm

ভারতীয় দলে এদিন একাধিক পরিবর্তন রয়েছে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, January 17, 2020, 13:02 [IST]
Other articles published on Jan 17, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+