অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ফাইনাল: ভারতকে হারিয়ে নতুন বিশ্বচ্যাম্পিয়ন বাংলাদেশ

প্রথমবারের জন্য কোন ও আইসিসি টুর্নামেন্ট জিতল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারতকে ৩ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ জিতল বাংলাদেশ। ভারতকে ১৭৭ রানে অলআউট করে বোলাররা কাজটা করে দিয়েছিলেন। এরপর রান তাড়া করতে নেমে ভারতের রবি বিষ্ণোইয়ের বোলিংয়ের সামনে ধাক্কা খেলেও ৪৩ রানে অপরাজিত থেকে অধিনায়ক আকবর আলি বাংলাদেশকে ম্যাচ জিতিয়ে মাঠ ছা়ড়লেন। অনূর্ধ্ব-১৯ ক্রিকেটের নতুন বিশ্বচ্যাম্পিয়ন হল বাংলাদেশ। প্রথমবারের জন্য বিশ্বকাপ জয়ের স্বাদ পেল বাংলাদেশ

09:44 pm

৪৩ রানে অপরাজিত থেকে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করলেন আকবর আলি।

09:44 pm

চ্যাম্পিয়ন বাংলাদেশ। ভারতকে ৩ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ।

09:42 pm

বৃষ্টির পর ম্যাচ শুরু। ডাক ওয়ার্থ লুইস নিয়মে বাংলাদেশের ম্যাচ জিততে আর ৭ রান প্রয়োজন। অর্থাৎ বাংলাদেশের নতুন টার্গেট ১৭০ রান।

09:22 pm

ভারী বৃষ্টিতে আটকে ম্যাচ।

08:47 pm

ফাইনালে নির্ধারিত ১০ ওভারে ৩০ রান খরচ করে ৪ উইকেট নিয়ে বোলিং শেষ করলেন রবি বিষ্ণোই।

08:37 pm

৪৭ রানে আউট ইমন। আকাশ সিংয়ের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন।

08:37 pm

ম্যান উইথ দ্য গোল্ডেন আর্ম! ইমনের উইকেট ছিনিয়ে নিলেন যশস্বী।

08:15 pm

২৭ ওভার শেষে বাংলাদেশ ১২৬/৬।

07:51 pm

বাংলাদেশ ১০২/৬। ক্র্যাম্পের চোট সারিয়ে ব্যাট করতে এলেন ইমন

07:50 pm

বাংলাদেশের ষষ্ঠ উইকেটের পতন। সুশান্তের বাউন্সারে আউট অভিষেক। কার্তিক ত্যাগীর হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে ফিরলেন অভিষেক।

07:34 pm

বাংলাদেশ ৮৫/৫

07:34 pm

এবার উইকেট পেলেন সুশান্ত মিশ্র। সুশান্তের বলে যশস্বীর হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে ফিরলেন সামিম হোসেন। ৭ রান করে আউট হলেন।

07:12 pm

জুড়েলের দুরন্ত স্টাম্পিং। ফের উইকেট পেলেন রবি বিষ্ণোই। সাদাত হুসেন ১ রান করে সাজঘরে ফিরলেন। বাংলাদেশ ৬৫/৪

07:05 pm

৪ ওভারে ১১ রান খরচ করে বিষ্ণোই ৩ উইকেট নিলেন।

07:01 pm

হৃদয় ০ রান করে আউট হলেন।বাংলাদেশ ৬৩/৩

07:00 pm

বল হাতে আবার উইকেট বিষ্ণোইয়ের। এবার হৃদয়কে এলবিডব্লিউ আউট করলেন।

06:52 pm

পায়ের মাসেলে ক্যাম্প ধরার জন্য মাঠ ছাড়লেন ইমন। ২৫ রানে করে অবসৃত ইমন।

06:48 pm

৬২ রানে বাংলাদেশের দ্বিতীয় উইকেটের পতন।

06:47 pm

তিন নম্বরে নেমে বোল্ড হাসান জয়। ৮ রানে করে ফিরলেন।

06:47 pm

ফের বাংলাদেশের উইকেটের পতন। আবার উইকেট পেলেন রবি বিষ্ণোই।

06:32 pm

১৭ রান করে কার্তিক ত্যাগীর হাতে ক্যাচ দিয়ে আউট তামিম।

06:31 pm

৫০ রানে বাংলাদেশের প্রথম উইকেটের পতন।

06:30 pm

রবি বিষ্ণোইকে বোলিংয়ে আনতেই বাংলাদেশের প্রথম উইকেটের পতন।

06:29 pm

তামিম ১৭ ও ইমন ২১ রানে ব্যাটিং করছে।

06:28 pm

রান তাড়়া করতে বাংলাদেশের ৫০ রানের ওপেনিং পার্টনারশিপ। ৮.২ স্কোরবোর্ডে পঞ্চাশ রান তুলল বাংলাদেশ।

06:19 pm

৭ ওভার শেষে বাংলাদেশ ৩৯/০। চাপে ভারতীয় দল।

05:56 pm

৩ ওভার শেষে বাংলাদেশ ২০/০

05:51 pm

রান তাড়া করতে নেমে ২ ওভার শেষে বাংলাদেশ ১৮ রান করল।

05:07 pm

ভারতকে ১৭৭ রানে অলআউট করল বাংলাদেশ। ম্যাচ জিততে বাংলাদেশকে ১৭৮ রান করতে হবে।

05:00 pm

৪৬ ওভার শেষে ভারত ১৭৪/৯

04:56 pm

শেষ ১৪ রানে ভারতের পাঁচ উইকেটের পতন।

04:55 pm

আউট কার্তিক ত্যাগি। নবম উইকেটের পতন। লেগ সাইডে উইকেটকিপারের হাতে ক্যাচ দিয়ে আউট হলেন কার্তিক। ভারতের নবম উইকেটের পতন।

04:51 pm

১৭১ রানে ভারতের অষ্টম উইকেটের পতন। প্রশংসনীয় বোলিং বাংলাদেশের।

04:51 pm

৩ রান করে আউট অথর্ব অঙ্কোলেকর। উইকেট পেলেন অভিষেক দাশ। ব্যাটের কানায় লেগে বল উইকেট ছোঁয়।

04:48 pm

ভারতের সপ্তম উইকেটের পতন। ৪৪ ওভার শেষে ভারত ১৭০/৭। বিষ্ণোই ২ রান করে আউট।

04:47 pm

ম্যাচে দুটি উইকেট নেওয়ার পর এবার শরিফুলের দুর্দান্ত রান আউট। আউট হয়ে সাজঘরে ফিরলেন বিষ্ণোই।

04:41 pm

ষষ্ঠ উইকেটের পতন। অঙ্কোলকর ও ধ্রুব জুরেলের ভুল বোঝাবুঝিতে রান আউট ধ্রুব

04:25 pm

টানা দুই বলে শরিফুলের দুই উইকেট। যশস্বীর উইকেট নেওয়ার পরের পরেই ফুলটস ডেলিভারিতে সিদ্ধেথ ভিরকে এলবিডব্লিউ আউট করলেন।

04:25 pm

শরিফুলের বাউন্সার বুঝতে না পেরে টানজিদের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন যশস্বী।

04:23 pm

সেঞ্চুরি হাতছাড়া করে এলেন যশস্বী জয়সওয়াল। ৮৮ রানের মাথায় আউট হলেন।

03:49 pm

৩১.৩ ওভার শেষে ভারত ১১৪/৩

03:49 pm

৭ রান করে রাবিকুলের বলে শাকিবের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন। ভারতের তৃতীয় উইকেটের পতন।

03:48 pm

আউট। সাজঘরে ফিরছেন প্রিয়ম গর্গ।

03:46 pm

বিরাট কোহলিরা নিউজিল্যান্ডের মাটিতে বসে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপের ম্যাচ দেখছেন

03:42 pm

৫৯ রানে যশস্বী ব্যাটিং করছেন। ৪টি চার ও ১টি ছয় হাঁকিয়েছেন।

03:41 pm

ক্রিজে এলেন ভারতের অনূর্ধ্ব-১৯ অধিনায়ক প্রিয়ম গর্গ।

03:38 pm

৩টি চারের সাহায্যে তিলক ভর্মা ইনিংস সাজান।

03:38 pm

২৯ তম ওভারের শেষ বলে বাউন্ডারির ধারে সরিফুল ইসলামের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন তিলক। উইকেট পেলেন শাকিব।

03:37 pm

ভারতের দ্বিতীয় উইকেটের পতন। ৩৮ রান করে আউট তিলক ভর্মা।

03:31 pm

৮৯ বলে হাফ সেঞ্চুরি করলেন যশস্বী জয়সওয়াল। এই নিয়ে টুর্নামেন্টে পাঁচটি ম্য়াচে ৫০ প্লাস স্কোর করলেন যশস্বী।

03:21 pm

২৫ ওভার শেষে ভারত ৮০/১।

03:15 pm

২৩ ওভার শেষে ভারত ৭৩/১। ৪২ রানে ব্য়াটিং করছেন যশস্বী জয়সওয়াল।

02:54 pm

১৭ ওভার শেষে ভারত ৫৭/১। ৩৫ রানে ব্যাটিং করছেন যশস্বী জয়সওয়াল।

02:26 pm

১০ ওভার শেষে ভারত ২৩/১। শুরুটা ভালোই করল বাংলাদেশ। পরের দশ ওভারে ভারতীয় দল কেমন খেলে এবার দেখার।

02:12 pm

৮ ওভার শেষে ভারত ১৫/১। শুরুতে ভারতকে চেপে ধরল বাংলাদেশ।

02:05 pm

প্রথম ওভার বল করতে এসে অভিষেক দাশ উইকেট পেলেন। পয়েন্টে মাহমাদুলের হাতে ক্যাচ দিয়ে দিব্যাংশ সাক্সেনা ব্যাক্তিগত ২ রান করে আউট হয়ে ফিরলেন। ১৭ বল খেলে দিব্যাংশ ২ রান করেন।

02:03 pm

ভারতের প্রথম উইকেটের পতন। আউট সাক্সেনা। ৯ রানে ভারতের প্রথম উইকেটের পতন।

01:59 pm

৬ ওভার শেষে ভারতের ঝুলিতে ৮ রান। ৩ রানে ব্যাটিং করছেন যশস্বী জয়সওয়াল।

01:49 pm

আর একটি মেডেন ওভার। ৪ ওভার শেষে ভারতের ঝুলিতে ৪ রান

01:45 pm

৩ ওভার শেষে ভারত ৪/০। যার মধ্য়ে দুবার মেডেন ওভার হয়েছে।

01:40 pm

২ ওভার শেষে ভারত ০/০

01:35 pm

প্রথম ওভার মেডেন। ভারত ০/০।

01:33 pm

প্রথম ওভারের তিন বলে কোনও রান আসেনি।

01:33 pm

ভারতের হয়ে ওপেনিংয়ে যশস্বী ও সাক্সেনা ব্য়াটিং করছেন।

01:17 pm

এদিন ভারতীয় দলে কোনও পরিবর্তন নেই। অর্থাৎ সেমিফাইনালের জয়ের কম্বিনেশন ধরে রেখেই এদিন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে নামলেন অধিনায়ক প্রিয়ম গর্গ।

01:04 pm

ফাইনালে প্রথমে ব্যাটিংয়ে সুযোগ পেল ভারতীয় দল।

01:03 pm

বিশ্বকাপ ফাইনালে ভারতের বিরুদ্ধে টস জিতে বোলিং করছে বাংলাদেশ।

12:20 pm

ফাইনালে নামার আগে যুব দলকে কিংবদন্তি সচিন তেন্ডুলকর শুভেচ্ছা জানালেন।

12:19 pm

টুর্নামেন্টের পাঁচ ম্যাচের মধ্যে যশস্বী চার ম্যাচে হাফ সেঞ্চুরি হাঁকিয়েছে।

12:18 pm

অন্যদিকে ব্যাটে হাতে দারুণ ছন্দে ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়াল। সেমিফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে শতরান হাঁকিয়ে দলকে জেতান।

12:18 pm

টুর্নামেন্টে এবছর পাঁচ ম্যাচেই প্রতিপক্ষকে অলআউট করেছে ভারত।

12:17 pm

উল্লেখ্য ২০০৮ সালে অধিনায়ক হিসেবে বিরাট কোহলি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ জেতেন।

12:17 pm

প্রিয়ম গর্গের নেতৃত্বাধীন ভারতীয় দলকে ফাইনালের জন্য শুভেচ্ছা জানালেন বিরাট কোহলি।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, February 9, 2020, 12:16 [IST]
Other articles published on Feb 9, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+