নাগপুরে হারের জন্য দলের সিনিয়র ব্যাটসম্যানদের দায়ী করলেন বাংলাদেশের অধিনায়ক মহম্মদুল্লা। চেন্নাইইন এফসি-কে ৩-০ গোলে হারাল বেঙ্গালুর এফসি। দ্রুততম ভারতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ৫০ উইকেট নিলেন যুজবেন্দ্র চাহল। এ ধরনের আরও খবরে চোখ রাখুন সারাদিন।
কিংবদন্তি সচিন তেন্ডুলকরের নামে মাকড়শার এক নতুন প্রজাতির নামকরণ। গির ফাউন্ডেশনে নতুন প্রজাতির এক মাকড়শার নামকরণে সচিনের নাম ব্যবহার করে তাঁকে শ্রদ্ধা জানানো হয়েছে।
আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের সেই সিদ্ধান্তের বিরুদ্ধেই এবার আপিল করল পাকিস্তান।
আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের সাম্প্রতিক সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করল পাকিস্তান। গত সোমবার নিরাপত্তার অভাবে কারণে ইসলামাবাদে ভারত-পাকিস্তান ডেভিস কাপ টাই হবে না বলে আন্তর্জাতিক টেনিস ফেডারেশন সিদ্ধান্ত নেয়।
দীপক বললেন, চেন্নাই সুপার কিংসে খেলার সময় শিশির ফ্যাক্টরকে হারিয়ে বোলিংয়ের কৌশল রপ্ত করেছেন দীপক
ভেজা বলে হ্যাটট্রিক! কঠিন কাজটাই সহজ করে করলেন দীপক চাহার। রবিবার ভারতের বোলিংয়ের সময় শিশির ফ্য়াক্টরের কারণে যখন চাহাল-শিবম দুবেরা বলের গ্রিপ করতে সমস্যায় পড়ছেন, তখন ভেজা বলে হ্যাটট্রিক করলেন দীপক চাহার।
মজা করে চাহারকে তাই চাহাল বললেন 'বড়ে হি বেশরম আদমি হো',
নাগপুরে সতীর্থ চাহালের কীর্তি ভেঙে দিয়েছেন চাহার। এর আগে ভারতীয়দের মধ্য়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের বিরুদ্ধে চাহালের ৬ উইকেট ছিল। ২৫ রান খরচ করে ৬ উইকেট নিয়েছিলেন চাহাল। আর চাহার ৬ উইকেট নিলেন ৭ রান খরচ করে।
WATCH: Hat-trick of sixes, Hat-trick of wickets & a card trick to top it up. This is yet another Chahal TV special. 😎😎 @deepak_chahar9 @ShreyasIyer15 @yuzi_chahal - by @28anand
— BCCI (@BCCI) November 11, 2019
Full Video here 👉👉 https://t.co/2Ni3uCykZT pic.twitter.com/HsBGoK0CHf
ভারতীয় টেস্ট দলের সহ অধিনায়ক অজিঙ্ক রাহানে, চেতেশ্বর পূজারা, অল রাউন্ডার রবীন্দ্র জাদেজা, মায়াঙ্ক আগরওয়াল, পেসার মহম্মদ শামি ও ইশান্ত শর্মাকে সোমবার এনসিএ-র নেটে গা ঘামাতে দেখা যায়
Cricket: Indian Test cricketers, including batting mainstay Cheteshwar Pujara & young gun Mayank Agarwal, have started practising with the pink balls at the M Chinnaswamy stadium beginning their preparations for the country's first ever Day/Night Test.#INDvsBAN #DayNightTest pic.twitter.com/NMonVzOJKy
— All India Radio Sports (@akashvanisports) November 11, 2019
বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে গোলাপী বলে অনুশীলন শুরু করে দিলেন টিম ইন্ডিয়ার টেস্ট দলের তারকা ক্রিকেটাররা।
As Eden Gardens gets ready to host India’s first day-night Test match, here’s a throwback to other pioneering moments witnessed at the historic cricket ground. pic.twitter.com/66utty7rJk
— Brut India (@BrutIndia) November 10, 2019
গোলাপি বলে ভারতীয় দলের অনুশীলন শুরু। ২২ নভেম্বর ইডেন গোলাপি বলে দিন রাতের টেস্ট।
বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ জিতল ভারত। এরপর অন্তবর্তীকালীন অধিনায়ক রোহিত শর্মা বললেন, ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার প্রতিটি ক্রিকেটার নিজেদের সেরাটা দিয়েছেন । প্রত্যেকে এভাবেই খেলতে থাকলে এবং রিজার্ভ বেঞ্চও শক্তিশালী হলে ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দল নির্বাচন করতে বসে অধিনায়ক বিরাট কোহলি ও নির্বাচকদের মাথাব্যাথা বাড়তে পারে।
দ্রুততম ভারতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ৫০ উইকেট নিলেন যুজবেন্দ্র চাহল।
চেন্নাইইন এফসি-কে ৩-০ গোলে হারাল বেঙ্গালুর এফসি।
নাগপুরে হারের জন্য দলের সিনিয়র ব্যাটসম্যানদের দায়ী করলেন বাংলাদেশের অধিনায়ক মহম্মদুল্লা।