
ক্রিকেট থেকে ফুটবল, কবাডি থেকে হকি। খেলার দুনিয়ার প্রতি মুহূর্তের আপডেট পেতে ফলে করুন মাই খেল বাংলা। দেখে নেওয়া যাক, আজ খেলার দুনিয়ায় দিনভর কী কী খবর রয়েছে।
রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে বাংলার প্রতিপক্ষ ওড়িশা।কটকের বরাবটি স্টেডিয়াম ২০ ফেব্রুয়ারি থেকে এই ম্যাচ শুরু হবে
সোমবার সাইয়ে জাতীয় ট্রেনারদের সামনে পরীক্ষা দেবেন গৌড়া।
ভারতের 'বিদ্যুৎ মানব', বোল্টের রেকর্ডকে পিছনে ফেলে রাতারাতি 'পুরস্কার' পেলেন শ্রীনিবাস গৌড়া
পয়সার জন্য মানুষ যা খুশি সমালোচনা করে! বুমরাহের পাশে দাঁড়িয়ে এমন মন্তব্য করলেন মহম্মদ শামি।
৭ মাস বাইরে থেকে আইপিএলে ফিরছেন ধোনি, তার আগে আইপিএলের প্রাক্তন চেয়ারম্যান রাজীব শুক্লা বললেন ধোনির মধ্যে এখনও অনেক ক্রিকেট বাকি।
ফের একবার বাবা হলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ও সেরা অলরাউন্ডার শাহিদ আফ্রিদি
The Almighty’s infinite blessings & mercy are upon me...already having been granted 4 wonderful daughters I have now been blessed with a 5th, Alhamdulillah. Sharing this good news with my well-wishers... #FourbecomeFive pic.twitter.com/Yb4ikjghGC
— Shahid Afridi (@SAfridiOfficial) February 14, 2020
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে অলিম্পিকের ভেন্যুতে কোনও পরিবর্তন করা হচ্ছে না। ভেন্যু পরিবর্তন নিয়ে কোনও প্ল্যান বি নেই।
বিশ্বজুড়ে করোনা আতঙ্ক। যার প্রভাব পড়েছে অলিম্পিকের আয়োজনেও। ২০২০ সালে জুলাইয়ে জাপানের টোকিওতে অলিম্পিকের আসর। আর সেই আসরের আগে করোনা নিয়ে চিন্তা বাড়ছে।
পৃথ্বী ৩৫ ও মায়াঙ্ক ২৩ রানে ব্যাটিং করছেন।
নিউজিল্যান্ড একাদশের বিরুদ্ধে ম্যাচে দ্বিতীয় ইনিংসে পৃথ্বী-মায়াঙ্কের ব্যাটে দারুণ শুরু। দ্বিতীয় ইনিংসে দুই ডানহাতির হাফসেঞ্চুরি পার্টনারশিপ।
ম্যাঞ্চেস্টার সিটি ক্লাবের বিরুদ্ধে মূলত ক্লাব লাইসেন্সিংয়ের চরম অপব্যবহার ও আর্থিক বেনিয়মের বড়সড় অভিযোগ রয়েছে। যেখানে ক্লাবের স্পনসরদের থেকে আয় অনেক বাড়িয়ে দেখানো হয়েছে বলে অভিযোগ।
২ বছরের জন্য নির্বাসিত ম্যাঞ্চেস্টার সিটি
ম্যাচে ২টি উইকেট নিয়েছেন বুমরাহ। দলের অন্যতম সেরা পেসার উইকেটের ছন্দে ফেরায় স্বস্তিতে ভারত।
Jassi Bwoy in the act!!#JaspritBumrah #bumrah #NZvIND @mufaddal_vohra @Vivek7968 pic.twitter.com/2h2pHroFzm
— Yash Mittal 🇮🇳 (@im_yash2307) February 14, 2020
বুমরাহের দুর্দান্ত ইনসুইং
Jasprit Bumrah looking in his element.. absolute ripper to dismiss Allen. #NZX1vIND pic.twitter.com/mcrLF56qUI
— Subhayan Chakraborty (@CricSubhayan) February 15, 2020
পেসারদের দাপটে ভর করে ইতিমধ্যে প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশ দল ২২০ রানে ৯ উইকেট হারিয়ে বসেছে।
নভদীপ সাইনি ২টি উইকেট নেন।
জসপ্রীত বুমরাহ, উমেশ যাদব ২টি করে উইকেট নিয়েছেন।শামি ৩টি উইকেট নেন।
জবাবে বল হাতে ভারতীয় পেসাররা দারুণ বোলিং করলেন।
ভারতের হয়ে সর্বোচ্চ ১০১ রান করে হনুমা বিহারী অবসৃত হন। চেতেশ্বর পূজারা ৯৩ রান করেন।
ভারতের ব্যাটিং ইনিংস ২৬৩ রানে শেষ হয়।
নিউজিল্যান্ডের মাটিতে আজ ভারত বনাম নিউজিল্যান্ড একাদশ প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিন। এদিন ভারতীয় পেসাররা দাপটের সঙ্গে বোলিং করে দলকে চালকের আসনে পৌঁছে দিয়েছে