ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে সাঁতার। খেলার দুনিয়া প্রতি মুহূর্তের আপডেট জানতে ক্লিক করুন মাই খেলের স্পোর্টস লাইভে। দেখে নিন আজ খেলার দুনিয়ায় কী কী খবর রয়েছে।
বোর্ডের মসনদে বসার পর এক মাসে কী কী কাজ হল, এদিন বার্ষিক সাধারণ সভার বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়
ভারতের জাতীয় নির্বাচক প্যানেলে প্রধান এম এস কে প্রসাদের মেয়াদ শেষ হচ্ছে। সেই নিয়ে বোর্ড প্রেসিডেন্ট সৌরভ বলেন প্রসাদ দারুণ কাজ করেছে।
মেসির হাতেই কি ষষ্ঠ ব্যালন ডি'অর! পুরস্কার বিতরণীতে নাম ঘোষণার আগে সোশ্য়াল মিডিয়ায় ফাঁস হয়েছে লিক হওয়া তথ্য, যাতে দেখা যাচ্ছে মেসিই সবচেয়ে বেশি পয়েন্ট পেয়েছেন।
বিয়ের ইনিংসে ৩ বছর পার, খুশিতে ভারতীয় ক্রিকেটার যুবরাজ বললেন এযেন ৩০ বছর পার করে ফেললাম!
সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টিতে টস জিতে কর্ণাটকের বিরুদ্ধে বোলিং নিল তামিলনাড়ু
ফিক্সিং রুখতে কঠোর হবে বিসিসিআই, আরও কঠোর দুর্নীত দমন শাখা তৈরির বার্তা দিলেন প্রশাসক সৌরভ গঙ্গোপাধ্যায়।
২ ডিসেম্বর ব্যালন ডি'অর প্রাপকদের নাম ঘোষণা, তার আগে ভাইরাল এই স্ক্রিনশট। যেখানে মেসি সবচেয়ে বেশি ৪৪৬ পয়েন্ট পেয়েছেন। ভাইরাল স্ক্রিনশট নিয়ে ধন্ধে ফুটবলমহল।
❗There is a 'leaked Ballon d'Or rankings' list leaked by an anonymous source earlier on Twitter today, in which Messi wins the award. pic.twitter.com/Uifzhxa5ov
— Barca Universal (@BarcaUniversal) November 30, 2019
লোধা প্যানেলের সংবিধানের সংশোধনের জন্য প্রস্তাব গৃহীত হয়েছে। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট
সুপ্রিম কোর্ট রাজি হলে ২০২৪ পর্যন্ত বিসিসিআই সভাপতি থাকতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এই নিয়ে আজ বোর্ডের বৈঠকে আলোচনা হয়।
চলতি বছর টেস্টে ৫০ উইকেট নিলেন অস্ট্রেলিয়ার প্যাট কমিন্স। তালিকার দ্বিতীয় স্থানে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড। তৃতীয় মহম্মদ শামি।
ব্রায়ান লারার ব্যক্তিগত টেস্ট স্কোর ভারতের ওপেনার রোহিত শর্মা টপকাবেন বলে মনে করেন ডেভিড ওয়ার্নার।
বীরেন্দ্র শেহবাগের পরামর্শ তাঁর কাজে এসেছে বলে জানালেন অস্ট্রেলিয়ার ত্রিশতরান করা ওপেনার ডেভিড ওয়ার্নার।
তেলঙ্গানায় তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার তীব্র নিন্দায় সরব ভারত অধিনায়ক বিরাট কোহলি।
পাকিস্তানের বিরুদ্ধে ৪-০ ব্যবধানে ডেভিস কাপ জয় ভারতের। পরবর্তী রাউন্ডে লিয়েন্ডারদের সামনে ক্রোয়েশিয়া।
আইএসএল-র গুরুত্বপূর্ণ ম্যাচে ঘরের মাঠে মুম্বই সিটি এফসি-র সঙ্গে ড্র করল এটিকে।
২০২০ ইউরো কাপে একই গ্রুপে জার্মানি, পর্তুগাল ও বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স।
বৈঠকে কুলিং অফ-র নিয়ম সংশোধন করা হতে পারে।
আজ সৌরভ গঙ্গোপাধ্যায় নেতৃত্বাধীন বিসিসিআই-র সাধারণ সভা বা এজিএম।