
ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন;খেলার দুনিয়ার প্রতিদিনের আপডেট পেতে চোখ রাখুন মাই খেল বাংলার স্পোর্টস লাইভে। শিশির সমস্যা মোকাবিলায় ইডেন গার্ডেন্সে এগিয়ে আনা হল দিন-রাতের টেস্টের সময়। নতুন সূচি অনুযায়ী, প্রতিদিন ১টায় শুরু হবে ম্যাচ। শেষ হবে ৮টায়।একনজরে আজ খেলার দুনিয়ায় কী কী হল দেখে নিন।
সিকিম গোল্ড কাপ চ্যাম্পিয়ন হল মহামেডান স্পোর্টিং।
টেস্টে ভালো ব্যাট করে ওয়ান ডে-তে ফের ভারতীয় দলে ডাক পাওয়ার ব্যাপারে আশাবাদী অজিঙ্ক রাহানে।
শিশির সমস্যা মোকাবিলায় ইডেন গার্ডেন্সে এগিয়ে আনা হল দিন-রাতের টেস্টের সময়। নতুন সূচি অনুযায়ী, প্রতিদিন ১টায় শুরু হবে ম্যাচ। শেষ হবে ৮টায়।
ম্য়াচ ফিক্সিং-কে ফৌজদারি অপরাধ ঘোষণা করা হল শ্রীলঙ্কায়। সে দেশের পার্লামেন্টে পাশ হল বিল।
বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টির ৪৮ ঘণ্টা না পেরোতেই এবার সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে হ্যাটট্রিক করলেন দীপক চাহার। রাজস্থানের হয়ে বিদর্ভের বিরুদ্ধে এই নজির গড়লেন চাহার।
একদিনের ক্রিকেটের ক্রম তালিকার পয়লা নম্বর স্থান ধরে রাখলেন ভারতের বিরাট কোহলি ও জসপ্রীত বুমরা।
ব্যাডমিন্টন সিঙ্গলসে ১০ম স্থানে উঠেছেন ভারতের সাই প্রণীত।
ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন বা বিডব্লুউএফ-র সদ্য প্রকাশিত তালিকার সাত নম্বর স্থানে অবস্থান করছে দেশের এই তরুণ শাটলারদের জুটি।
কেরিয়ারের সেরা র্যাঙ্কিং-এ পৌঁছলেন থাইল্যান্ড ওপেন জয়ী ভারতীয় ব্যাটমিন্টন তারকা সাত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি, চিরাগ শেট্টি।
বোর্ড এমন সিদ্ধান্ত নিলেন দেশের শীর্ষ আদালতকে অপমান করা হবে বলেই মনে করছেন লোধা প্যানেলের সম্পাদক
১ ডিসেম্বর বিসিসিআই-র সাধারণ সভার বৈঠক। সেই বৈঠকে সৌরভ গঙ্গোপাধ্যায়কে সভাপতি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের পুত্র জয় শাহকে সচিব পদে তিন বছর বহাল রাখার জন্য বিশেষ উদ্যোগ নিতে পারে বিসিসিআই
সৌরভকেই বিসিসিআই সভাপতি রাখতে সংবিধান সংশোধন! অপমানিত হওয়ার আশঙ্কা সুপ্রিম কোর্টের লোধা প্যানেলের
সৌরভকেই বিসিসিআই সভাপতি রাখতে সংবিধান সংশোধন! অপমানিত হওয়ার আশঙ্কা সুপ্রিম কোর্টের লোধা প্যানেলের
এই ম্যাচ খেলতে নামার আগে টিম ইন্ডিয়ার টেস্ট দলের সহ-অধিনায়ক অজিঙ্ক রাহানে ও ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা কতটা মুখিয়ে আছেন, এক ভিডিও বার্তায় সেকথা জানালেন তারা
২২ নভেম্বর দেশের প্রথম দিন-রাতের টেস্ট ম্যাচ শুরু হবে ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে।
বিশ্বকাপের আগে ভারতীয় দল সঠিক পথেই এগোচ্ছে বলে মন্তব্য আখতারের
ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম ফেভারিট বললেন আখতার।
রোহিত অ্যান্ড কোম্পানির প্রশংসায় পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার।
এই খুদের আশ্চর্য কীর্তি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়তে তা দেখে এবার অবাক ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন।
নেটিজেনরাও এমন ব্যাটিং দেখে মুগ্ধ। কেউ লিখলেন 'সচিন ইন মেকিং'।
বয়স মেরেকেটে দুই থেকে আড়াই বছর হবে! এই বয়সে ব্যাট ধরা মানা যায়! কিন্তু ব্যাট ধরে প্রতি বলে ক্রিকেটের ব্যাকরণ মেনে নিখুঁত ড্রাইভ! যা দেখে চোখ ছানাবড়া ক্রিকেটমহলের।
🏏 This boy has all the shots already and he’s only a couple of years old! pic.twitter.com/TAPaLSfw6L
— Clubbie (@Clubbie) November 9, 2019

ইন্দোর টেস্টের পর ইডেন টেস্টের আগে মাত্র ৩ দিনের ছুটি পাবে ভারত। সেকারণেই ইন্দোরেই প্রস্তুতি শুরু করে দিতে চান কোহলি।

ইন্দোর ম্যাচের আগে গোধুলী বেলায় একেবারে দিন রাতের টেস্টের পরিবেশে মাঠের আলো জালিয়ে অনুশীলনের জন্য আর্জি জানিয়েছেন ভারত অধিনায়ক।
জার্মানির জেভারেভ ম্যাচ জিতলেন ৬-২, ৬-৪ ব্য়বধানে। এটাই চলতি মরসুমে বিশ্বের সাত নম্বর ২২ বছরের জেভারেভের সেরা পারফর্ম্যান্স। সেই সঙ্গে নাদালের বিরুদ্ধে এটাই জেভারেভের প্রথম জয়
Power Mode 🔛 @atptour pic.twitter.com/NGLSgM661n
— Alexander Zverev (@AlexZverev) November 11, 2019
টেনিসের এটিপি ফাইনালস টুর্নামেন্টের শুরুতেই হার রাফায়েল নাদালের। প্রথম রাউন্ডের ম্যাচে গত বারের চ্যাম্পিয়ন আলেকজান্ডার জেভারেভের কাছে হেরে বসলেন রাফা।
বৈঠক শেষে কাশ্মীরে ক্রিকেটে উন্নতির জন্য বোর্ডের পক্ষ থেকে সবরকম সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন মহারাজ।
সোমবার বোর্ডের হেড কোয়ার্টারে কাশ্মীর দলের অধিনায়ক পরভেজ রসুল,মেন্টর ইরফান পাঠান ও জম্মু-কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনের আধিকারিকদের সঙ্গে বৈঠক বসেন সৌরভ।
রান তাড়া করতে নেমে ১০৯ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন সাই হোপ। ম্যাচের সেরা হয়েছেন তিনি।
জবাবে ৪৮.৪ ওভারে ৫ উইকেট হারিয়েই এই রান তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ।
প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ৭ উইকেট হারিয়ে আফগানরা প্রতিপক্ষকে ২৫০ রানের টার্গেট ছুঁড়ে দেয়।
সিরিজের শেষ ওডিআই জিতে আফগানিস্তানের বিরুদ্ধে ৩-০ ব্যবধানে সিরিজ হোয়াইট ওয়াশ করল ওয়েস্ট ইন্ডিজ।