LIVE ১৫০ রানে শেষ বাংলাদেশ, প্রথম দিনের শেষে ৮৬ রান তুলল ভারত

கோப்பையோடு சென்னைக்கு வந்தனர் சிஎஸ்கே வீரர்கள்- வீடியோ

মধ্যপ্রদেশের হোলকার স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামছে ভারত। তার আগে গোলাপি বলে টেস্ট ম্য়াচ নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হলেন টিম ইন্ডিয়ার কোচ রবি শাস্ত্রী। খেলার আরও খবর জানতে নজর রাখুন।

08:18 pm

শিশুদিবসের দিনে সোশ্যাল মিডিয়ায় ভারতের স্বাধীনতা আন্দোলনে প্রথম শিশু শহীদ বাজি রাউতের ছবি পোস্ট করে তাঁকে স্মরণ করলেন সেহওয়াগ।

08:18 pm

১০ বছর পর পাকিস্তানের মাটিতে বসতে চলেছে টেস্ট ক্রিকেটের আসর। চলতি বছরের ডিসেম্বরে পাকিস্তানের গিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে শ্রীলঙ্কা। বৃহস্পতিবার পাক ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে একথা জানানো হয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে এই দুই টেস্ট খেলা হবে।

05:50 pm

সেই দলে প্রত্যাবর্তন ঘটেছে ৪৬ বছর বয়সী লিয়েন্ডার পেজের। দীর্ঘ ১৮ মাস পর ফের জাতীয় দলে ফিরলেন ভারতের টেনিস লেজেন্ড।

05:49 pm

পাকিস্তানের বিরুদ্ধে ডেভিস কাপের টাই খেলার লক্ষ্যে আট জনের দল ঘোষণা করল ভারত।

05:48 pm

বাংলাদেশের ইনিংস ১৫০ রানে গুটিয়ে যাওয়ার পর রান তাড়া করতে নেমে ১ উইকেট হারিয়ে ভারত ৮৬ রান তুলল। বাংলাদেশের প্রথম ইনিংস থেকে ভারত পিছিয়ে ৬৪ রানে।

03:39 pm

১৫০ রানে ইনিংস শেষ বাংলাদেশের। জবাবে ব্যাট করতে নেমে হতাশ করলেন রোহিত শর্মা। আবু জায়েদের শিকার হয়ে ৬ রানে সাজঘরে ফিরলেন হিটম্যান।

02:00 pm

দেশের মাঠে ২৫০ টেস্ট উইকেট নিয়ে শ্রীলঙ্কান স্পিন লেজেন্ড মুথাইয়া মুরলিধরনকে ছুঁলেন রবীচন্দ্রন অশ্বিন। টপকে গেলেন অনিল কুম্বলেকে।

12:34 pm

২২ নভেম্বর দেশের প্রথম দিন-রাতের টেস্ট হতে চলেছে কলকাতার ইডেন গার্ডেন্সে। ইডেনের পিচ পেস সহায়ক হবে বলেই জানিয়েছেন পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায়। পিচ পরিদর্শন করলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

12:32 pm

ইন্দোরে বাংলাদেশি ব্য়াটসম্যান শাদমান ইসলামকে আউট করে প্রথম শ্রেণির ক্রিকেটে ৩০০টি ক্যাচ ধরার নজির গড়লেন ভারতের ঋদ্ধিমান সাহা।

11:37 am

ইন্দোরে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত বাংলাদেশের স্কোর ৩ উইকেটের বিনিময়ে ৬৩। ৫৬ বলে ২২ রানে ব্যাট করছেন বাংলাদেশের অধিনায়ক মোমিনুল হক। ২২ বলে ১৪ রানে খেলছেন মুস্তাফিজুর রহমান।

11:01 am

দুই ওপেনারের পর আউট হলেন বাংলাদেশের ব্যাটসম্যান মহম্মদ মিঠুন। উইকেট নিলেন মহম্মদ শামি।

10:12 am

বাংলাদেশের ওপেনার ইমরুল কায়েস ও শাদমান ইসলামকে ফিরিয়ে দিলেন যথাক্রমে ভারতের উমেশ যাদব ও ইশান্ত শর্মা।

09:25 am

দুই দেশের জাতীয় সঙ্গীত গাওয়ার মাধ্যমে শুরু হচ্ছে খেলা।

09:15 am

বাংলাদেশের প্রথম একাদশ : ইমরুল কায়েস, শাদমান ইসলাম, মহম্মদ মিঠুন, মোমিনুল ইসলাম (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মহম্মদুল্লা, লিটন দাস, মেহেদি হাসান, তাইজুল ইসলাম, আবু জায়েদ, ইবাদত হোসেন।

09:12 am

ভারতের প্রথম একাদশ : মায়াঙ্ক আগরওয়াল, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্ক রাহানে, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, রবীচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি, উমেশ যাদব, ইশান্ত শর্মা।

09:09 am

ইন্দোরের পিচে প্রচুর রান ওঠার কথা। তাই টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত বলে জানালেন বাংলাদেশের অধিনায়ক মোমিনুল হক।

09:01 am

হোলকার স্টেডিয়ামে প্রথম টেস্টে ভারতের বিরুদ্ধে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত বাংলাদেশের।

08:28 am

এটিপি ট্যুর ফাইনালসে ডানিল মেদভেদেভকে হারালেন রাফায়েল নাদাল।

08:27 am

হোলকার স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের আগে টিম ইন্ডিয়ার অনুশীলনে নিজের বল করার ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হলেন কোচ রবি শাস্ত্রী।

08:26 am

গোলাপি বলে টেস্ট খেলার জন্য মুখিয়ে আছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি।

08:25 am

মধ্যপ্রদেশের হোলকার স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামছে ভারত। আর কিছুক্ষণ পরেই টস।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, November 14, 2019, 8:17 [IST]
Other articles published on Nov 14, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+