LIVE বাংলাদেশকে এক ইনিংস ও ১৩০ রানে হারিয়ে ইন্দোর টেস্ট জয় ভারতের

ইন্দোরে চালকের আসনে থেকে তৃতীয় দিনের খেলা শুরু ভারতের। ৬০ রানে অপরাজিত রবীন্দ্র জাদেজা। রাঁচির নেটে অনুশীলনে মহেন্দ্র সিং ধোনি। তবু ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে নেই তিনি। লিওনেল মেসির গোলে ব্রাজিলকে হারাল আর্জেন্টিনা। ইডেন গার্ডেন্সে দিন-রাতের টেস্ট শুরু হওয়ার আগে ভারত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাইবেন সেনা জওয়ানরা। খেলার আরও খবর দেখে নিন এক নজরে।

06:53 pm

হংকংয়ের তারকা লি চেউক ইয়ুর কাছে স্ট্রেট গেমে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিলেন শ্রীকান্ত। ৪২ মিনিটের লড়াই শেষে প্রতিপক্ষ লি চেউক শ্রীকান্তকে ২১-৯, ২৫-২৩ ব্যবধানে পরাস্ত করেন।

06:52 pm

হংকং ওপেন থেকে বিদায় কিদাম্বি শ্রীকান্তের

06:01 pm

তাঁর পিছনে রয়েছেন অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার প্যাট কমিন্স ও দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাডা

06:00 pm
Mykhel

পরিসংখ্যান বলছে, শেষ দুই বছরে ভারতের হয়ে ২০টি টেস্ট ম্যাচ খেলেছেন শামি। সবকটি টেস্টের দ্বিতীয় ইনিংস মিলিয়ে মোট ৫১টি উইকেট নিয়েছেন তিনি।

05:59 pm

টেস্ট ক্রিকেটে অনন্য নজিরের মালিক হলেন মহম্মদ শামি।

05:18 pm

ইন্দোরে এই জয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩০০ পয়েন্টে পৌঁছল ভারতীয় দল।

05:18 pm

এরপর ২২ নভেম্বর ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে গোলাপি বলে দিন রাতের টেস্ট খেলবে ভারত

05:17 pm

ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭টি উইকেট নিলেন মহম্মদ শামি।

05:17 pm

প্রথম ইনিংসে ২৪৩ রান করার সুবাদে ম্যাচের সেরা মায়াঙ্ক আগারওয়াল।

03:39 pm

বাংলাদেশকে এক ইনিংস ও ১৩০ রানে হারিয়ে ইন্দোর টেস্ট জিতল ভারত। ৪ উইকেট নিলেন মহম্মদ শামি। রবীচন্দ্রন অশ্বিন নিলেন ৩ উইকেট।

02:36 pm

আউট মেহেদি। বাংলাদেশের সপ্তম উইকেটের পতন। বাংলাদেশ ৭ উইকেট হারিয়ে ১৯৪ রান করেছে।

02:35 pm

৫৫ রানে ক্রিজে মশফিকুর রহিম,মেহেদি হাসান খেলছেন ৩৮ রানে।

02:34 pm

চা পান বিরতির পর ইন্দোরে খেলা শুরু বাংলাদেশ ১৯৩/৬

02:34 pm

ধোনিকে সম্ভবত ছেড়ে দিচ্ছে চেন্নাই সুপার কিংস। এক ফ্যানের এই দাবি নাকোচ করল চেন্নাই।

02:17 pm

অর্ধশতরান করলেন মুশফিকুর রহিম। মেহেদি হাসানের সঙ্গে ম্যাচ বাঁচানোর লড়াই চালাচ্ছেন তিনি।

01:25 pm

বাংলাদেশি ব্যাটসম্যান লিটন দাসের উইকেট তুলে নিলেন রবীচন্দ্রন অশ্বিন। ৬ উইকেট হারালেন টাইগার্সরা।

01:19 pm

ভারতীয় পেসার মহম্মদ শামির দুর্দান্ত পারফরম্যান্সে মুগ্ধ সুনীল গাভাস্কর। টিম ইন্ডিয়ার পেসারকে চিতার সঙ্গে তুলনা করলেন সানি।

12:35 pm

শ্রীলঙ্কার হেড কোচ হওয়ার দৌড়ে এগিয়ে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের প্রাক্তন প্রশিক্ষক মিকি আর্থার।

12:34 pm

দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি পদ থেকে রজত শর্মার ইস্তফা।

12:33 pm

বাংলাদেশি ব্যাটসম্যান মহম্মদুল্লাকে আউট করলেন ভারতের মহম্মদ শামি। ৫ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ। ইন্দোরে প্রথম টেস্ট জয়ের সামনে ভারত।

11:45 am

ইন্দোরে তৃতীয় দিনের মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ৬০/৪। আগুন ঝরাচ্ছেন ভারতীয় পেসাররা।

10:54 am

বাংলাদেশি ব্যাটসম্য়ান মহম্মদ মিঠুনকে আউট করলেন মহম্মদ শামি।

10:49 am

বাংলাদেশের অধিনায়ক মোমিনুল হককে তুলে নিলেন মহম্মদ শামি।

10:14 am

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ২ উইকেট হারাল বাংলাদেশ।

09:30 am

ইন্দোরে ৪৯৩/৬ স্কোরে প্রথম ইনিংস ডিক্লেয়ার করে ভারত। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামছে বাংলাদেশ।

09:26 am

ইডেন গার্ডেন্সে দিন-রাতের টেস্ট শুরু হওয়ার আগে ভারত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাইবেন সেনা জওয়ানরা।

09:26 am

লিওনেল মেসির গোলে ব্রাজিলকে হারাল আর্জেন্টিনা। খেলার ফল ১-০।

09:26 am

রাঁচির নেটে অনুশীলনে মহেন্দ্র সিং ধোনি। তবু ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে নেই তিনি।

09:25 am

ইন্দোরে চালকের আসনে থেকে তৃতীয় দিনের খেলা শুরু ভারতের। ৬০ রানে অপরাজিত রবীন্দ্র জাদেজা।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, November 16, 2019, 9:24 [IST]
Other articles published on Nov 16, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+