LIVE খেলার আপডেট: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি জয় ভারতের মহিলা ক্রিকেট দলের

மைதானத்தில் ஜடேஜாவுடன் விளையாடிய தோனி

১২তম ভারতীয় হিসেবে ২০২০ টোকিও অলিম্পিকে যোগ্যতা অজন করলেন শ্যুটার তেজস্বিনী সাওয়ান্ত। দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে আফগানিস্তানকে ৪৭ রানে হারায় ওয়েস্ট ইন্ডিজ। জেনে নিন খেলার আরও খবর এক নজরে।

05:52 pm

এবার কিংবদন্তি সচিনকে টপকে ভারতের সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক অর্ধশতরান হাঁকানোর নতুন নজির গড়লেন শাফালি।

05:52 pm

এর আগে ভারতীয়দের মধ্যে সবচেয়ে কম বয়সে ১৬ বছর ২১৪ দিন বয়সে পাকিস্তানের বিরুদ্ধে কিংবদন্তি সচিন তেন্ডুলকর দেশের জার্সিতে প্রথম অর্ধশতরান হাঁকিয়েছিলেন।

05:52 pm

১৫ বছর ২৮৫ দিন বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অর্ধশতরান হাঁকালেন শাফালি।

05:51 pm

সম্প্রতি রাঁচির ঝাড়খণ্ড স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে টেনিস চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের ডবলস ম্যাচে অংশ নেন ধোনি। মাহি ভক্তরা ইতিমধ্যেই ধোনির টেনিস খেলার সেই ভিডিও প্রকাশ করেছে।

05:51 pm

ক্রিকেট ব্যাট কী তবে পাকাপাকিভাবেই তুলে রাখলেন ধোনি। ক্রিকেটে ফেরা নিয়ে ভাবনা চিন্তার বদলে এবার টেনিস টুর্নামেন্টে তাঁর অংশগ্রহণের খবর সেই জল্পনাকে আরও উসকে দিল বলা চলে।

02:52 pm

নির্ধারিত সময়ে ম্যাচে নিষ্পত্তি না হলে সুপার ওভারে ইংল্যান্ড ১৭ রান তোলে। জবাবে নিউজিল্যান্ড ৮ রান তুলতে পারে। ইংল্যান্ড ম্যাচ জেতে ৯ রানের ব্যবধানে।

02:52 pm

ফের সুপার ওভারে মুখোমুখি নিউজিল্যান্ড-ইংল্যান্ড।নিউজিল্যান্ডের মাটিতে এদিন দুই দলের মধ্য শেষ টি-টোয়েন্টি ম্যাচে রুদ্ধশ্বাস থ্রিলার লড়াই হয়েছে।

01:09 pm

১ ডিসেম্বর সৌরভ গঙ্গোপাধ্যায় নেতৃত্বাধীন বিসিসিআই-র প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হতে চলেছে।

12:23 pm

ক্রিস জর্ডনের অল রাউন্ড পারফরম্যান্সে নিউজিল্যান্ডকে তাদেরই মাটিতে পঞ্চম টি-টোয়েন্টিতে হারিয়ে সিরিজ জিতল ইংল্যান্ড।

12:21 pm

১৫ বছরের শাফালি বর্মা ও স্মৃতি মান্ধানার দুর্দান্ত ব্যাটিং-এ ওয়েস্ট ইন্ডিজকে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে হারাল ভারতের মহিলা ক্রিকেট দল।

11:34 am

কর্নাটক প্রিমিয়ার লিগ স্পট ফিক্সিং কাণ্ডে শ্যাম নামে এক আন্তর্জাতিক বুকিকে হরিয়ানা থেকে গ্রেফতার করা হয়েছে।

10:01 am

আজ নাগপুরে বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি খেলতে নামছে ভারতীয় দল। বড় রেকর্ডের সামনে অধিনায়ক রোহিত শর্মা।

10:00 am

দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে আফগানিস্তানকে ৪৭ রানে হারায় ওয়েস্ট ইন্ডিজ।

09:59 am

১২তম ভারতীয় হিসেবে ২০২০ টোকিও অলিম্পিকে যোগ্যতা অজন করলেন শ্যুটার তেজস্বিনী সাওয়ান্ত।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, November 10, 2019, 9:27 [IST]
Other articles published on Nov 10, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+