করোনা রুখতে দেশে জারি দ্বিতীয় দফার লকডাউন। ৩ মে পর্যন্ত দ্বিতীয় দফার এই লকডাইন চলবে। আর এই লকডাউনে এখন মাঠের ক্রিকেট পুরোপুরি বন্ধ রয়েছে। ভাইরাসের সংক্রমণ রুখতে দেশের নাগরিকদের এখন ঘরে থাকার নির্দেশ দেওয়া রয়েছে। এই পরিস্থিতিতে ক্রিকেটদের ঘরে বসে এখন ব্যাটিংয়ে মরচে ধরার অবস্থায়। সেকারণেই এবার বাংলা দলকে নিয়ে অনলাইনে ক্লাস নেওয়া শুরু করতে চলেছেন ভিভিএস লক্ষ্মণ।
১৩ বছর পর রঞ্জি ফাইনালে উঠেও শেষ পর্যন্ত সৌরাষ্ট্রের বিরুদ্ধে প্রথম ইনিংস লিড নিতে না পারায় ম্যাচ হারতে হয়েছিল। রঞ্জি সেমিফাইনালে বাংলার ব্যাটসম্যানদের ভুলক্রান্তি ছিল চোখে পড়ার মতো।
খাদের কিনারা থেকে একা হাতে সেঞ্চুরি হাঁকিয়ে অনুষ্টুপ মজুমদার সেমিফাইনালে দলকে টেনে তোলেন। টপ অর্ডারের ব্যাটিং ব্যর্থতা নিয়ে সমালোচনাও হয়। কোয়ার্টারের পর সেমিফাইনালে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন অনুষ্টুপ। তাঁর ব্যাটে এবং ইশান-মুকেশ-আকাশদের দুর্দান্ত বোলিংয়ে ভর করে সেমিফাইনালের গণ্ডি পার করেছিল বাংলা।
ব্যাটে যা ভুল হয়েছে সবই ভিডিও বিশ্লেষক খুঁটিয়ে দেখে রেখেছেন। সেই সব বিশ্লেষণ নিয়েই এবার লকডাউনের মাঝে বাংলা দলের ব্যাটসম্যানদের নিয়ে ক্লাস নিতে চলেছেন ভি ভি এস লক্ষ্মণ।
সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া পিটিআইকে দেখা প্রতিক্রিয়ায় জানিয়েছেন, 'ভি ভি এসের সঙ্গে কথা হয়েছে। এই লকডাউন দীর্ঘদিন ধরে ক্রিকেট বন্ধ। ক্রিকেটাদের প্রস্তুতি ধাক্কা খাচ্ছে।তাই অনলাইন ক্রিকটে ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। ভিডিও অ্যানালেসিস্ট ক্রিকেটারদের ভুলক্রান্তিগুলি ভিডিও লক্ষ্মণকে পাঠাবেন। এরপর ব্যাটসম্যানদের প্রত্যেকে সঙ্গে আলাদা করে ভিডিও বার্তায় ক্লাস নেবেন লক্ষ্মণ। বিশেষ করে টপ অর্ডারের ব্যাটসম্যানদের গলদ ঠিক করা হবে। পরের মরসুমে বাংলা দল যাতে আরও ভালো পারফর্ম্যান্স করতে পারে, এখন থেকেই সেই প্রস্ততি নেওয়া হবে।।'