করোনা লকডাউনে ধোনির কাছে বাইক স্টার্ট দেওয়া শিখলেন জিভা, ভিডিও ভাইরাল

IPL 2019: Mumbai vs Hyderabad | அல்ஜாரியின் பந்து வீச்சால் மும்பை வெற்றி

করোনা লকডাউনে রাঁচির ফার্মহাউসে মেয়ের সঙ্গে চুটিয়ে সময় কাটাচ্ছেন ধোনি। আইপিএল দিয়ে তাঁর ক্রিকেটে ফেরার কথা থাকলেও এখন করোনা ধাক্কায় আইপিএল অনির্দিষ্টকালের জন্য বন্ধ। যেকারণে তার এখন আর ক্রিকেটে ফেরা হচ্ছে না। লকডাউনের এই অবসরে এখন মেয়ে জিভা ও পোষ্যের সঙ্গে ক্রিকেট খেলছেন মাহি। সেই ভিডিও ভাইরাল হওয়ার পর এবার ধোনি তাঁর মেয়ে জিভাকে, বাইক স্টার্ট দেওয়া শেখানোর নতুন এক ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলে দিয়েছে।

লকডাউনে ধোনির সময় কেমন কাটছে

সাক্ষীর ক্যামেরায় ধোনির লকডাউনে কেমন কাটছে তা জানা গিয়েছে। লকডাউনে ধোনি তাঁর পরিবার নিয়ে এখন রাঁচির ফার্মহাউসে রয়েছেন। সেখানে মেয়ে জিভার সঙ্গে চুটিয়ে মজা করছেন প্রাক্তন ভারত অধিনায়ক।

মেয়ের সঙ্গে ধোনির খুনসুটি

এর আগে দুই ভিডিওতে মেয়ে জিভার সঙ্গে ধোনির খুনসুটির ভিডিও প্রকাশ পেয়েছিল। মেয়েকে বাইকের পিছনে বসিয়ে এক এক দিন এক একটি বাইকে ফার্ম হাউস ঘুরে দেখাচ্ছেন ধোনি, সাক্ষী এমন দুই ভিডিও প্রকাশ করেন।

ধোনির বাইক প্রীতি

ধোনির বাইক প্রীতির কথা ভারতীয় ক্রিকেট ভক্তদের কারোরই অজানা নয়৷ রাঁচিতে নিজের ফার্মহাউসে শুধু বাইক রাখার জন্যই ধোনির আলাদা একটি গ্যারেজ রয়েছে।

ধোনির গ্যারাজে বিশ্বের নামী দামি বাইক

ধোনির গ্যারাজে বিশ্বের একাধিক নামীদামি, নতুন ও পুরনো বাইকের সংগ্রহ তৈরি করেছেন মাহি। করোনার কারণে এই লকডাউনে মেয়েকে নিয়ে কখনও পুরনো ইমাহা আরডি ৩৫০ বাইকে কখনও আবার আধুনিক বাইকে চাপিয়ে ধোনি এখন ফার্মহাউসে চক্কর কাটেন।

এবার ছোট্ট জিভার বাইক প্রেম

এবার ছোট্ট জিভার বাইক প্রেম

বাবার সঙ্গে থাকতে থাকতে এই লকডাউনে এবার বাইকের প্রেমে ছোট্ট জিভা। শেষ দুবার বাইকের সিটে বাবার পিছনে বসেছিলেন। এবার বাইকে বাবার সামনে বসে চাবি ঘুরিয়ে বাইক স্টার্ট দেওয়া চেষ্টা করেন জিভা। ধোনির স্ত্রী সাক্ষী ছোট্ট জিভার এই কীর্তি ইনস্টাগ্রামে শেয়ার করেন। চেন্নাই সুপার কিংসের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও তা শেয়ার করা হয়।

করোনা লকডাউনে বিরাটকে বাউন্সার-ইয়র্কার অনুষ্কার, কোহলি কী সামলাতে পারলেন? ভিডিও ভাইরাল

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, May 17, 2020, 14:14 [IST]
Other articles published on May 17, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+