করোনার কারণে স্থগিত আইপিএল,স্মৃতিতে ডুব দিয়ে টুর্নামেন্টের সেরা ইনিংস বাছলেন রায়না

করোনার কারণে স্থগিত আইপিএল, টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত অনিশ্চয়তা। এই মাঝে আইপিএলের পুরনো স্মৃতিতে মজে চেন্নাই সুপার কিংসের তারকা ক্রিকেটার সুরেশ রায়না। টাইমমেশিনে স্মৃতির পাতায় ফিরে গেলেন রায়না।

 রায়নার চোখে আইপিএলের সেরা ইনিংস

রায়নার চোখে আইপিএলের সেরা ইনিংস

লকডাউনে বাড়িতে বন্দি রায়না। গৃহবন্দি হয়ে তারকা ক্রিকেটারের সোশ্যাল মিডিয়ায় যাতাযাত বেড়েছে। আর এই অবস্থাতে আইপিএল নিয়ে পুরনো স্মৃতিতে ডুব দিলেন চেন্নাই সুপার কিংসের সহঅধিনায়ক।

মঙ্গুজ ব্যাট হাতে ম্যাথু হেডেনের বিস্ফোরক ইনিংসকে তাঁর দেখা সেরা আইপিএল ইনিংস বাছলেন সুরেশ রায়না। ২০১০ সালের আইপিএল-এ অজি বাঁ হাতি ওপেনার মঙ্গুজ ব্যাট নিয়ে খেলে সবাইকে চমকে দিয়েছিলেন।

ম্যাচ কোথায় ছিল, প্রতিপক্ষ কে

ম্যাচ কোথায় ছিল, প্রতিপক্ষ কে

দিল্লির ফিরোজ শাহ কোটলা অর্থাৎ বর্তমান অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে ২০১০ সালে তৎকালীন দিল্লি ডেয়ারডেভিলস-এর বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে ম্যাথু হেডেন ৪৩ বলে ৯৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন। অজি-তারকার ওপেনারের সেই ইনিংসের ভর করে কঠিন ম্যাচ জিতে নিয়েছিল চেন্নাই।

হেডেনের ইনিংসকে কেন এগিয়ে রাখলেন রায়না?

হেডেনের ইনিংসকে কেন এগিয়ে রাখলেন রায়না?

ইনস্টাগ্রামে হেডেনের ইনিংসকে এগিয়ে রাখার কারণে বলেছেন সুরেশ। মঙ্গুজ ব্যাট নিয়ে হেডেন প্রতিটি বল মাঠের বাইরে অবলীলায় পাঠিয়েছিলেন। অভিনব ঐ ব্যাট দিয়ে এমন একটা ইনিংস রায়নার মনে জায়গা করে নিয়েছিল বলে ভারতীয় ক্রিকেটার জানিয়েছেন।

হেডেনের ব্যাট

হেডেনের ব্যাট

উল্লেখ্যে হেডেনের কাছ থেকে সই করা ব্যাট সেই ব্যাটটি স্মৃতি হিসেবে নিয়েছিলেন রায়না। এখনও সেই ব্যাট রায়নার কাছে রয়েছে। অজি ব্যাটসম্যানের সেই ইনিংসের স্মৃতিতে ডুব দিয়ে ব্যাটের ছবিটিও পোস্ট করেছেন রায়না।

একনজরে সেই ম্যাচের স্কোর

একনজরে সেই ম্যাচের স্কোর

হেডেনের ৯৩ রানে ভর করে ১৮৬ রান তাড়া করতে নেমে ৫ বল বাকি থাকতে চেন্নাই ম্যাচ জিতেছিল। সেই ম্যাচে ধোনির অনুপস্থিতিতে সুরেশ রায়না অধিনায়ক ছিলেন। ৪৯ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন রায়না।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, April 13, 2020, 22:15 [IST]
Other articles published on Apr 13, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+