নিজের পঞ্চম টেস্টে প্রথম শতরান করলেন মায়াঙ্ক আগরওয়াল

নিজের পঞ্চম টেস্টে প্রথম শতরান করলেন তরুণ মায়াঙ্ক আগরওয়াল। বিশাখাপত্তনমে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে ভারতীয় ওপেনারের সঙ্গে রোহিত শর্মার জুটিও সুপার হিট বলা চলে।

দুর্দান্ত শুরু

দুর্দান্ত শুরু

২০১৮ সালে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে প্রথমে ভারতীয় দলে ডাক পান কর্নাটকের মায়াঙ্ক আগরওয়াল। সেই সিরিজে তিনি প্রথম একাদশে সুযোগ পাননি। ওই বছরই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য ফের টিম ইন্ডিয়ায় নির্বাচিত হন মায়াঙ্ক। মেলবোর্নে নিজের অভিষেক ম্যাচে ৭৬ রান করেন এই ডান-হাতি। সেই সিরিজে ২টি টেস্টে ১৯৫ রান করেন মায়াঙ্ক।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ব্যর্থ

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ব্যর্থ

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাদেরই মাটিতে টেস্ট সিরিজে ভারতীয় দলে ফের ডাক পান মায়াঙ্ক আগরওয়াল। কেএল রাহুলের সঙ্গে তাঁকে ইনিংস ওপেন করতে দেখা যায়। ২টি টেস্ট ম্যাচে মাত্র ৮০ রান করেন মায়াঙ্ক।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অগ্নিপরীক্ষা

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অগ্নিপরীক্ষা

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ মায়াঙ্ক আগরওয়ালের কাছে অগ্নিপরীক্ষা হয়ে দাঁড়ায়। প্রথম টেস্টের প্রথম ইনিংসে ভারতের হয়ে ওপেন করতে নেমে শতরান হাঁকালেন মায়াঙ্ক। কেরিয়ারের পঞ্চম টেস্ট খেলতে নেমে ২০৪ বলে আগরওয়ালের শতরানে ক্রিকেট প্রেমীরা মুগ্ধ।

চারটি অর্ধ শতরান

চারটি অর্ধ শতরান

২০১৮ সালে ভারতের হয়ে টেস্ট অভিষেক হয় মায়াঙ্ক আগরওয়ালের। ইতিমধ্যেই চারটি অর্ধ শতরান করেছেন এই কর্নাটকী।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, October 3, 2019, 10:51 [IST]
Other articles published on Oct 3, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+