বিশ্বজুড়ে করোনা উদ্বেগ। ভাইরাসের সংক্রমণে বিশ্বের ১৬ লক্ষ মানুষ আক্রান্ত। এরপর ও প্রতিদিন হাজার হাজার মানুষ নতুন করে ভাইরাসে সংক্রমণিত হচ্ছে। এই পরিস্থিতি বিশ্বের বিভিন্ন দেশে এখন লকডাউন জারি রয়েছে।
অস্ট্রেলিয়াতেও এখন সবাই গৃহবন্দি রয়েছেন। আর গৃহবন্দি হয়ে মেয়ের সঙ্গে ছুটি মোডে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়ক মাইকেল ক্লার্ক। এদিন ইস্টার সানডেতে মেয়ের সঙ্গে মিষ্টি একটি ছবি পোস্ট করেছেন ক্লার্ক। করোনা সংক্রমণের কারণে ঘর থেকে এখন বাইরে যাওয়া নিষেধ। আইপিএল স্থগিত থাকার কারণে ক্রিকেট ধারাভাষ্য নিয়েও ক্লার্কের এখন কোনও মাথাব্যথা নেই। অফুরন্ত সময়ে পুলের সামনে বসে পরার মুহূর্ত ইনস্টাগ্রাম পোস্ট করেছেন।
View this post on InstagramThank you for my Easter egg🐣 you little superstar 😘 #sunday #easter #family #home
A post shared by Michael Clarke (@michaelclarkeofficial) on
ছবির সবচেয়ে আশ্চর্য বিষয়, বাবাকে পুলের সামনে দেখে ক্লার্কের চার বছরের খুদে মেয়ে তাঁকে এসে জড়িয়ে ধরে চুমু খেয়ে যায়। বাবা-মেয়ের মিষ্টি খুনসুটির মুহূর্তটি ক্যামেরাবন্দি হতে ক্লার্ক তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। মুহূর্তে এই ছবি ক্লার্ক ও তাঁর মেয়ের ভালোবাসার মুহূর্ত ইন্টারনেটে ভাইরাল। সেই সঙ্গে ক্লার্ক লিখেছেন, আমার লিটল প্রিন্সেস সুপারস্টার আমার ইস্টার গিফ্ট দিয়ে গেল।
View this post on InstagramBit of indoor ISO high speed sprints!! #Bullsdaycare
A post shared by David Warner (@davidwarner31) on
অন্যদিকে আরেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার এই লকডাউনে গৃহবন্দি হয়ে মেয়ের সঙ্গে চুটিয়ে সময় কাটাচ্ছেন। করোনা উদ্বেগে মেয়েকে বাইরে বন্ধুদের সঙ্গে খেলতে ছাড়তে না পারার কারণে ওয়ার্নার নিজেই মেয়েকে পিঠে চাপিয়ে সারা বাড়ি ঘুরে বেড়ানোর ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন।