ধোনিকে এ যুগের সেরা অধিনায়ক বললেন ইংল্যান্ডের এই প্রাক্তনী, বিস্তারিত জেনে নিন

அந்த குட்டி பையனை உடனே டீம்ல எடுங்க..வீடியோ

মহেন্দ্র সিং ধোনিকে এ যুগের সেরা সাদা বল বা সীমিত ওভারের ক্রিকেটের অধিনায়ক বললেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন। একই সঙ্গে অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথকে তাঁর দেখা অন্যতম সেরা টেস্ট ব্যাটসম্যানের মর্যাদা দিয়েছেন প্রাক্তন ইংরেজ ব্যাটসম্যান।

ধোনির প্রশংসায় ভন

ধোনির প্রশংসায় ভন

মাইকেল ভনের কথায়, অধিনায়কত্ব হাতে নিয়েই ২০০৭ সালে ভারতীয় ক্রিকেট দলকে ২০ ওভারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন করেন মহেন্দ্র সিং ধোনি। ২০১১ সালের ৫০ ওভারের বিশ্বকাপও ভারতের হাতে ওঠে ধোনিরই অধিনায়কত্বে। উইকেটের পিছনে দাঁড়িয়ে এমএস যেভাবে গেম রিড করেন, চাপ সামাল দিয়ে অন্যরকম ভাবনা আমদানি করেন, তাতে তিনি মুগ্ধ বলেই জানিয়েছেন ভন। একই সঙ্গে ভারতীয় দলে ব্যাট হাতে মাহির অবদানও গুরুত্বপূর্ণ বলে মনে করেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক।

২২ গজের বাইরেও অধিনায়ক

২২ গজের বাইরেও অধিনায়ক

মাইকেল ভনের কথায়, দক্ষ অধিনায়ক তিনিই, যিনি মাঠের বাইরে দলকে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারেন। মহেন্দ্র সিং ধোনি সেই কাজটি দক্ষতার সঙ্গে পালন করে গেছেন বলেই দাবি ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়কের। ভারতীয় দলে প্রচুর নতুন প্রতিভাকে সুযোগ দিয়েছেন ধোনি। সহ খেলোয়াড়দের সঙ্গে এমএসের সম্পর্কও দুর্দান্ত থেকেছে বলেই মনে করেন ভন। তাঁর কথায়, ঠিক যখন দরকার, তখনই ভারতীয় দলের অধিনায়কত্ব ছেড়ে তিনি বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন।

স্মিথের প্রশংসা

স্মিথের প্রশংসা

ইংল্যান্ডে সদ্য শেষ হওয়া অ্যাসেজ সিরিজে ৭৭৪ রান করা স্টিভ স্মিথকেই বিশ্বের অন্যতম সেরা টেস্ট ব্যাটসম্যানের মর্যাদা দিলেন মাইকেল ভন। তাঁর কথায়, তিনি এ যুগের ও তার আগের গ্রেটদের ব্যাটিং দেখেছেন। কিন্তু স্মিথের মধ্যে সবার থেকে আলাদা এবং বিশেষ কিছু ক্ষমতা আছে বলেই মনে করেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, October 9, 2019, 10:21 [IST]
Other articles published on Oct 9, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+