
ভারত থেকে কোন তিন
টেস্টে তাঁর চোখে সেরা শক্রু একাদশ দলে হাসি ভারত থেকে তিন ব্যাটসম্যানকে রেখেছেন। হাসির এই তালিকায় কিংবদন্তি সচিন তেন্ডুলকর। সচিনের এক সময়ের ওপেনিং সঙ্গী বীরেন্দ্র সেহওয়াগ রয়েছেন। সেই সঙ্গে বর্তমান প্রজন্মের বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার ও ভারত অধিনায়ক বিরাট কোহলিকে হাসি রেখেছেন।

বিশ্ব দাপিয়েছেন এমন সেরা তিন বাঁ-হাতি
ক্রিকেট বিশ্ব দাপিয়েছেন এমন সেরা তিন বাঁ-হাতিকে পছন্দের এই শক্রু একাদশে রেখেছেন হাসি। ব্রায়ান লারা, কুমার সঙ্গাকারা, গ্রেম স্মিথের মতো ব্যাটসম্যান তাঁর তালিকায় রয়েছে।

বোলার কারা
বোলারদের মধ্যে আছেন ডেল স্টেইন, মর্নি মর্কেল, জেমস অ্যান্ডারসন ও মুথাইয়া মুরলীধরন। আর অলরাউন্ডার হিসেবে জ্যাক কালিস। হাসির মতে বিশ্বসেরাদের নিয়ে তিনি যে শক্রু একাদশ তিনি তৈরি করেছেন এই দলের বিরুদ্ধে যেকোনও দল ফেল করবে।

ব্যাটিং অর্ডার
হাসির এই দলে ডান-বাম ওপেনিং জুটি হিসেবে বীরেন্দ্র সেহওয়াগ ও গ্রেম স্মিথ। তিন নম্বরে লারা। চার ও পাঁচ নম্বরে যথাক্রমে সচিন ও বিরাট। ৬ নম্বরে কালিস। এরপর ব্যাট করতে নামবেন শ্রীলঙ্কার প্রাক্তন উইকেটকিপার কুমার সঙ্গাকারা। ফলে ব্যাটিং লাইনআপ মারাত্মক শক্তিশালী।

গোটা দল
বীরেন্দ্র সেহওয়াগ, গ্রেম স্মিথ, ব্রায়ান লারা, সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, জ্যাক কালিস, কুমার সঙ্গাকারা, ডেল স্টেইন, মর্নি মর্কেল, জেমস অ্যান্ডারসন ও মুথাইয়া মুরলীধরন।


Click it and Unblock the Notifications



















