
মিতালির কেরিয়ার
ভারতীয় দলের হয়ে ২৪ বছর ক্রিকেট খেলেছেন সচিন তেন্ডুলকর। আর এক মাস গেলেই আন্তর্জাতিক ক্রিকেটে ২১ বছর পূ্র্ণ করবেন ভারতের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজ। দীর্ঘ কেরিয়ারে ভারতীয় দলের হয়ে ১০টি টেস্ট, ২০৯টি ওয়ান ডে ও ৮৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে যথাক্রমে ৬৬৩, ৬৮৮৮ ও ২৩৬৪ রান করেছেন মিতালি রাজ। আটটি আন্তর্জাতিক শতরানও রয়েছে তাঁর।

বিশ্বকাপের কাছে
২০০০ সালে ভারতীয় দলের হয়ে প্রথমবার ৫০ ওভারের বিশ্বকাপে প্রতিনিধিত্ব করেছিলেন মিতালি রাজ। এরপর দেশের হয়ে পাঁচটি বিশ্বকাপ খেলেছেন ৩৭ বছরের মহিলা ক্রিকেটার। ২০১৭ সালের ফাইনালে পৌঁছেছিল মিতালি নেতৃত্বাধীন ভারতীয় মহিলা ক্রিকেট দল। কিন্তু আয়োজক ইংল্যান্ডের কাছে হার হজম করতে হয়েছিল ওমেনস ইন ব্লু-কে।

২০২১-র বিশ্বকাপ
২০২১-র ৬ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডে শুরু হওয়ার কথা মহিলাদের ৫০ ওভারের বিশ্বকাপ। করোনা ভাইরাসের জেরে টুর্নামেন্ট পিছিয়ে না গেলে কিংবা কোনও অঘটন না ঘটলে এই টুর্নামেন্টই মিতালি রাজের ক্রিকেট কেরিয়ারের শেষ বড় মঞ্চ হতে চলেছে বলা চলে।

কী বললেন মিতালি
দেশের হয়ে পাঁচটি বিশ্বকাপ খেলেছেন। অথচ একবারও তিনি বিশ্বকাপ ঘরে তুলতে পারেননি। তবে এবার যেনতেন-প্রকারণ তিনি ৫০ ওভারের বিশ্বকাপ জিততে চান বলে জানিয়েছেন ভারতীয় ক্রিকেটের লেজেন্ড। এই টুর্নামেন্টে তিনি নিজের সেরাটা দিতে প্রস্তুত বলেও জানিয়েছেন মহিলা সচিন।


Click it and Unblock the Notifications

করোনার জেরে বন্ধ ক্রিকেট, তাও কেন সেরা টেস্ট দলের শিরোপা হারাল ভারত?


















