
কাইফ কী বললেন
ইংল্যান্ডের বিরুদ্ধে ফাইনাল ম্যাচের নায়ক মহম্মদ কাইফ ন্যাটওয়েস্ট ট্রফি জয়ের ১৮ বছর পূর্তিতে স্মৃতিচারণা করেছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে ৩২৬ রানের পাহাড়় প্রমাণ রান তাড়া করার অসম্ভবকে সম্ভব করে ফিরেছিলেন কাইফ। এদিন তিনি স্মৃতিরোমন্থন করে বলেছেন,সেই ম্যাচ জয়ের পর যখন তিনি এলাবাদ ফিরলেন, তখন তাঁকে স্বাগত জানানো হয়েছিল সুপারস্টার অমিতাভ বচ্চনের মতো। প্রসঙ্গত ফাইনালে সেদিন ৮৭ রানে অপরাজিত থেকে কাইফ ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন।

সচিন আউট হতে পরিবারকে নিয়ে কাইফের বাবা দেবদাস দেখতে যান
স্মৃতি রোমন্থন করতে গিয়ে কাইফ আরও বলেন, 'সেদিনের কথা বলতে গেলে আমার বাড়ির একটি ঘটনা মনে পড়ে। আমি যখন ব্যাট করতে নামছিলাম, তখন স্টেডিয়াম থেকে দর্শকরা ফিরে যাচ্ছিলেন। সচিন তখন আউট হয়ে গেছে। সচিন আউট হতে তখন আমার বাড়ির লোকজনও টিভির সামনে থেকে উঠে গিয়েছিল।সচিন আউট হওয়ার পর আমার বাবা গোটা পরিবারকে নিয়ে পাশের সিনেমা হলে গিয়েছিলেন দেবদাস দেখতে গিয়েছিলেন।'

হুডখোলা জিপে ঘোরানো
টাইমমেশিন ২০০২ সালের চিরস্মরণীয় স্মৃতি উসকে দিয়ে কাইফ আরও বলেছেন, 'আমি ঘর ফিরতে একটা হুডখোলা জিপে দাঁড় করিয়ে আমাকে নিয়ে শোভাযাত্রা করা হল। রাস্তার অসংখ্য মানুষ আমায় মালা পড়াবেন বলে দাঁড়িয়েছিলেন।'

সুপারস্টার অমিতাভের মতো স্বাগত জানানো আজও মনে পড়ে কাইফের
এখানে না থেমে স্মৃতিরোমন্থনে কাইফ শেষে জুড়েছেন 'ছোটবেলায় অমিতাভ বচ্চনকে এভাবে স্বাগত জানানো হয়েছিল এলাহাবাদে। এক মুহূর্তের জন্য সেদিন নিজেকে অমিতাভ বচ্চন মনে হয়েছিল।'


Click it and Unblock the Notifications
মোহনবাগান রত্নে ভূষিত হতে চলেছেন কোন দুই কিংবদন্তি


















