ক্রিকেটকে বিদায় জানালেন সবচেয়ে বেশি রঞ্জি ম্যাচ খেলার নজির গড়া ওয়াসিম জাফর

সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন ওয়াসিম জাফর। আন্তর্জাতিক ক্রিকেট থেকে দীর্ঘদিন দূরে থাকলেও চুটিয়ে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলে গিয়েছেন জাফর। এবার কেরিয়ারে ইতি টানলেন। ভারতের প্রথম শ্রেণীর ক্রিকেটে জাফরের ঈর্ষণীয় সাফল্যের জন্য দেশের ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে আলাদা জায়গা করে নিতে পেরেছেন জাফর।

একনজরে জাফরের প্রথম শ্রেণীর ক্রিকেট কেরিয়ার

একনজরে জাফরের প্রথম শ্রেণীর ক্রিকেট কেরিয়ার

প্রথম শ্রেণীর ক্রিকেটে জাফর ২৬০ টি ম্যাচ খেলেছেন। ৪২১ ইনিংস খেলে সংগ্রহ ১৯৪১০ রান। সর্বোচ্চ ৩১৪ নটআউট। ৫৭টি সেঞ্চুরি ও ৯১টি হাফ সেঞ্চুরি রয়েছে। সেই সঙ্গে প্রথম শ্রেণীর ক্রিকেটে ১৯৯টি ক্যাচ নিয়েছেন ৪২ বছরের এই ক্রিকেটার।

আন্তর্জাতিক কেরিয়ার

দেশের হয়ে মুম্বইয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২০০০ সালে জাফর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন। এরপর ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ডারবানে ওডিআই অভিষেক করেন। কেরিয়ারে শেষ টেস্ট খেলেছেন ২০০৮ সালে। দেশের হয়ে ৩১ টেস্টে জাফরের সংগ্রহ ১৯৪৪ রান। নামের পাশে ৫টি শতরান ও ১১টি হাফ সেঞ্চুরি রয়েছে।

 বাইশ গজে শেষ ম্যাচ

বাইশ গজে শেষ ম্যাচ

চলতি বছরের ফেব্রুয়ারিতে কেরালার বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচে বিদর্ভ দলের হয়ে প্রথম ইনিংসে জাফর ৫৭ রান করেন। বাইশ গজে এটাই জাফরের শেষ প্রথম শ্রেণীর ম্যাচ।

রঞ্জিতে গত মরসুমে জাফরের রান

রঞ্জিতে গত মরসুমে জাফরের রান

রঞ্জিতে গত মরসুমে বিদর্ভের হয়ে ওয়াসিম জাফর ১০৩৭ রান করেন। শেষ দুই মরসুমে বিদর্ভের রঞ্জি চ্যাম্পিয়ন হওয়ার পিছনে জাফরের বড় অবদান ছিল।

 মুম্বইকে রঞ্জি চ্যাম্পিয়ন করেছেন

মুম্বইকে রঞ্জি চ্যাম্পিয়ন করেছেন

২০১৫-১৬ মরসুমে বিদর্ভ আসার আগে মুম্বইয়ের হয়ে রঞ্জি খেলেছেন জাফর। ২০০৯ ও ২০১০ সালে মুম্বইয়ে চ্যাম্পিয়ন করেছিলেন জাফর।

 বিশেষ রেকর্ড

বিশেষ রেকর্ড

জাফর প্রথম ভারতীয় ক্রিকেটার যিনি ১৫০টি রঞ্জি ম্যাচ খেলেছেন। সেই সঙ্গে ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে রঞ্জি ট্রফিতে ১২ হাজার রান হাঁকানোর ইতিহাস গড়েন জাফর।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, March 7, 2020, 12:41 [IST]
Other articles published on Mar 7, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+