জন্মদিনের আগে বড় চমক, ২ জুলাই নতুন ভূমিকায় ক্রিকেটে প্রত্যাবর্তন ধোনির

৭ জুলাই ধোনির জন্মদিন। দেশের প্রাক্তন অধিনায়ক এবছর ৩৯ বছরে পা রাখতে চলেছেন। ৩৯ তম জন্মদিনের আগে চমক নিয়ে হাজির মাহি। ২ জুলাই একেবারে নতুন ভূমিকায় ধোনিকে দেখা যেতে চলেছে। মাহির প্রত্যাবর্তনের জন্য অপেক্ষা শুরু।

তবে কি ক্রিকেটে ফিরছেন ধোনি

তবে কি ক্রিকেটে ফিরছেন ধোনি

গতবছর জুলাই থেকে ক্রিকেটের বাইরে রয়েছেন। ৯ জুলাই দেশের হয়ে শেষ ওডিআই ম্যাচ খেলেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইংল্যান্ড বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ খেলার পর ধোনিকে আর ক্রিকেট মাঠে ফিরতে দেখা যায়নি। ২ জুলাই মাহির প্রত্যবর্তন ঘটছে জেনে অনেকেই তাঁর ক্রিকেটে ফেরার আশা দেখছেন!

কোন ভূমিকায় ফিরছেন ধোনি

কোন ভূমিকায় ফিরছেন ধোনি

ধোনি কবে ২২ গজে ফিরবেন তা এখনও অজানা। তবে এবার তাঁকে একেবারে নতুন ভূমিকায় কোচ হিসেবে পাওয়া যেতে চলেছে। জাতীয় দলের অধিনায়ক হয়ে দেশকে দুটি বিশ্বকাপ দিয়েছেন এবার কোচ হিসেবে তিনি বাইশ গজে নতুন প্রতিভা তুলে আনতে পারেন কিনা, সেটাই এখন দেখার।

২ জুলাই ধোনির প্রত্যবর্তন

২ জুলাই ধোনির প্রত্যবর্তন

আগামী ২ জুলাই অনলাইন ক্রিকেট অ্যাকাডেমি খুলছেন ধোনি। গোটা বিষয়টা ধোনি নিয়েই তত্ত্বাবধান করেছেন। ধোনি ছাড়া এই ক্রিকেট অ্যাকাডেমিতে যুক্ত ঐ দক্ষিণ আফ্রিকার তারকা কালিনান। অ্যাকাডেমির কোচিং ডিরেক্টর পদে কালিনান নিযুক্ত রয়েছেন। এই অনলাইন কোচিংয়ে উঠতি ক্রিকেটরা উপকৃত হবে বলে আয়োজকরা মনে করছেন।

দুবাইয়ে ধোনির ক্রিকেট কোচিং

দুবাইয়ে ধোনির ক্রিকেট কোচিং

প্রসঙ্গত এর আগে ২০১৭ সালে দুবাইয়ে নিজের ক্রিকেট অ্যাকাডেমি খুলেছিলেন ধোনি। কিন্তু নিজে ক্রিকেট নিয়ে ব্যস্ত ছিলেন। সেজন্য সময় দিয়ে ওঠতে না পারায় পরে সেই অ্যাকাডেমিটি বন্ধ হয়ে যায়।এবার অনলাইনে পুরোদমে কোচিং করাতেে চাইছেন দেশের হয়ে দুটি বিশ্বকাপ জেতা প্রাক্তন অধিনায়ক।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, June 28, 2020, 10:21 [IST]
Other articles published on Jun 28, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+