
সিএসকে ফ্যানদের মন ভালো করা খবর
২০২০ সালে আটটি দলের মধ্যে প্রথম টিম হিসেবে ধোনির চেন্নাই আমিরশাহী পৌঁছবে বলে জানা গিয়েছে। যা মাহিভক্ত ও সিএসকে ফ্যানদের কাছে মন ভালো করা খবর।

কবে আমিরশাহী উড়ে যাচ্ছেন ধোনিরা
জানা গিয়েছে, অগাস্টের দ্বিতীয় সপ্তাহে আরব আমিরশাহী উড়ে যাবে ধোনিরা। আমিরশাহী পৌঁছে আইসিসি অ্যাকাডেমিতে চেন্নাই সুপার কিংস দল ট্রেনিং করবে। ফলে ধোনিকে মাঠে ফিরতে দেখার অপেক্ষা দ্রুত ঘুছতে চলেছে বলা যায়।

৫১ দিনের টুর্নামেন্ট
আইপিএল চেয়ারম্যানের ব্রিটেশ প্যাটেলের কথায় জানা গিয়েছে, ১৯ সেপ্টেম্বর টুর্নামেন্ট শুরু। এবছর ৫১দিনে টুর্নামেন্ট হতে চলেছে। ৮ নভেম্বর আইপিএলের ফাইনাল। আমিরশাহী ৩ টি মাঠে লিগ করা হবে।

প্রথম দল হিসেবে প্রস্তুতি শুরু করেছিল চেন্নাই
প্রসঙ্গত ২৯ মার্চ ২০২০ আইপিএল শুরুর কথা ছিল। সেই উপলক্ষ্য এর আগে চেন্নাইয়ে পৌঁছে ধোনি-রায়নারা আট দলের মধ্যে প্রথম দল হিসেবে প্রস্তুতিতে নেমে পড়েন। পরবর্তী সময়ে করোনার কারণে আইপিএল অনির্দিষ্ট সময়ের জন্য স্থগিত ঘোষণা করা হয়।


Click it and Unblock the Notifications



















