
কাকে সেরা বেছে নিলেন আফ্রিদি
পন্টিং ও ধোনির মধ্যে ভারতের প্রাক্তন অধিনায়ককে এগিয়ে রেখেছেন আফ্রিদি। অবসরের পর ভারত ইস্যুতে অনেক বিতর্কিত মন্তব্য করে ক্রিকেটপ্রেমীদের চক্ষুশূলে পরিণত হয়েছেন আফ্রিদি। তবে এবার ধোনিকে এগিয়ে রাখায় তাঁর প্রতি ভারতীয় ক্রিকেট সমর্থকদের মনোভাব পাল্টাতে পারে।

বিশ্বকাপে ধোনির ভারতের কাছে আফ্রিদির পাকিস্তানের হার
২০১১ ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের অধিনায়ক ছিলেন আফ্রিদি। সেবার সেমিফাইনালে ধোনির ভারতের কাছে আফ্রিদির পাকিস্তান পরাজিত হয়েছিল। ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে ভারত ২৮ বছরর পর দ্বিতীয় ওয়ানডে বিশ্বকাপ জেতে।

২০০৭ বিশ্বকাপেও ভারতের কাছে হার পাকিস্তানের
এর আগে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ধোনির ভারতের কাছে আফ্রিদিরা পরাজিত হয়েছিলেন।সেবার গ্রুপ পর্বেও পাকিস্তান বোল আউটে পাকিস্তানের কাছে পরাজিত হয়।

২০১৬ বিশ্বকাপে আফ্রিদির দলকে হারিয়েছিল ভারত
আফ্রিদির নেতৃত্বাধীন পাকিস্তান দলকে ২০১৬ টি-২০ বিশ্বকাপেও হারিয়েছিল ভারত। সেবারও ভারতের হয়ে ধোনিই অধিনায়ক ছিলেন।

ধোনির ও পন্টিংয়ের নেতৃত্বের রেকর্ড
রিকি পন্টিংয়ের নেতৃত্বে অস্ট্রেলিয়া ২০০৩ ও ২০০৭ ওয়ানডে বিশ্বকাপ জেতেছে। পন্টিং অস্ট্রেলিয়াকে ৩২৪ ম্যাচে নেতৃত্ব দেন, যার মধ্যে অস্ট্রেলিয়া ২২০টি ম্যাচ জিতেছিল। ধোনির নেতৃত্বে সেখানে ৩৩২ ম্যাচে ১৭৮ জয় ও ১২০ হার দেখে ভারত।


Click it and Unblock the Notifications



















