বিবাহজীবনের ২২ গজে ১০ বছর পার ধোনির, জেনে নিন সাক্ষীর সঙ্গে কীভাবে প্রথম আলাপ মাহির

World cup 2019 AUS VS AFG | ஆஸ்திரேலியாவின் பௌலிங்கை சமாளித்து ஆப்கானிஸ்தான் போராட்டம்!

বিবাহজীবনের ২২ গজে ১০ বছর কাটিয়ে ফেললেন ভারতীয় ক্রিকেটের হাই প্রোফাইল কাপল মহেন্দ্র সিং ধোনি ও সাক্ষী সিং রাওয়াত। দশ বছর আগে ৪ জুলাই ২০১০ সালে দেরুদুনে চরম গোপনীয়তায় বিয়ে সেরেছিলেন ধোনি-সাক্ষী।

বিয়ে নিয়ে চরম গোপনীয়তা ধোনির

বিয়ে নিয়ে চরম গোপনীয়তা ধোনির

ক্রিকেটারদের বিয়ে মানেই খবর, সেলিব্রেটিদের ভিড়, বিয়ে-রিপেশসনের ছবি ভাইরাল! কিন্তু ধোনির বিয়ে চরম গোপনীয়তার মধ্যে দিয়ে হয়েছিল। বরাবরই মিডিয়াকে এড়িয়ে চলতে পছন্দ করেন ধোনি। বরাবরই চাপা স্বভাবের, মিডিয়াকে আগেভাগে কিছু জানতে দেন না। বান্ধবী সাক্ষীর সঙ্গে বিয়েতেও সেটাই করেছিলেন।

দলের সতীর্থরাও ধোনির বিয়ের খবর জানতেন না

দলের সতীর্থরাও ধোনির বিয়ের খবর জানতেন না

২০১০ সালের ৪ ঠা জুলাই ধোনি-সাক্ষী বিবাহবন্ধনে আবদ্ধ হন। জানা যায়,দলের অন্দের সতীর্থ ক্রিকেটারদেরও নাকি এই সুখবরের কোনও আভাস দেননি ধোনি। বলিউড সেলিব্রিটি বিপাশা বসু প্রথম ধোনি-সাক্ষী বিয়ে করতে চলেছেন বলে জানিয়েছিলেন।এরপর থেকে গণমাধ্যম ধোনির বিয়ে নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল।

ধোনি-সাক্ষীর প্রথম সাক্ষাৎ

ধোনি-সাক্ষীর প্রথম সাক্ষাৎ

২০০৭ সালে ধোনি সাক্ষীর সঙ্গে প্রথমবার কলকাতার তাজ বেঙ্গল হোটেলে দেখা করেন। সেই দেখা থেকেই ধোনি ও সাক্ষীর মধ্যে সম্পর্ক তৈরি হয়।

১০ বছর আগে আজকের দিনে ধোনি-সাক্ষীর সম্পর্কের পরিণতি

১০ বছর আগে আজকের দিনে ধোনি-সাক্ষীর সম্পর্কের পরিণতি

২০০৭ সালে ভারত-পাকিস্তান টেস্ট ম্যাচ খেলতে কলকাতায় এসেছিলেন ধোনি। সাক্ষী তখন তাজ হোটেলে ইন্টার্নশিপ করছেন। পরে জানা যায়, দুই পরিবারের সঙ্গে যোগাযোগ থাকলেও ধোনি-সাক্ষী কেউ কাউকে চিনতেন না। এক বন্ধুর মাধ্যমে ধোনি সাক্ষীর নম্বর চেয়েছিলেন। সেখান থেকেই যোগযোগ, এভাবেই দুজনের সম্পর্ক তৈরি হয়। দশ বছর আগে আজকের দিনে বিশাল রিসোর্টে ধোনি-সাক্ষীর বিয়ে সম্পন্ন হয়েছিল।

জন্মদিনের আগে বিয়ে

জন্মদিনের আগে বিয়ে

হ্যাঁ, বিয়ের দিন বাছাইয়েও চমক। ৭ জুলাই ধোনির জন্মদিন, তার ঠিক ৩ দিন আগে বিয়ের দিন বেছেছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। প্রসঙ্গত আসন্ন ৭ জুলাই ৩৯ বছরে পা রাখতে চলেছেন ভারতকে দুটি বিশ্বকাপ দেওয়া মহেন্দ্র সিং ধোনি।

ধোনি-সাক্ষীকে শুভেচ্ছা

ধোনি-সাক্ষীকে শুভেচ্ছা

মাহির বিয়ের ইনিংসের ১০ বছর পূর্তিতে ভক্তরা এদিন ধোনি-সাক্ষীর ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন। সেই সঙ্গে ধোনি-সাক্ষীর ছবি পোস্ট করে ফ্যানেরা স্মৃতিরোমন্থন করেন।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, July 4, 2020, 14:40 [IST]
Other articles published on Jul 4, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+