
কোন ক্রিকেটারকে ডিনারে নিয়ে যেতে চান?
কোন ক্রিকেটারকে ডিনারে নিয়ে যেতে চান? এমন প্রশ্নের উত্তরে ভারতীয় ওপেনার মুরলী বিজয় জানিয়েছেন, তাঁর পছন্দ সহ ওপেনার শিখর ধবন। প্রথম নামটা ধাওয়ানের নেওয়ার পরে দ্বিতীয় নাম নেওয়ার ক্ষেত্রেই চমকে দিয়েছেন মুরলী। অস্ট্রেলিয়ার মহিলা অলরাউন্ডার এলিস পেরিকে ডিনারে নিয়ে যেতে চান বলে তিনি জানান।

মুরলী যা বলেছেন
ইনস্টাগ্রাম লাইভে মুরলী বলেন, 'এলিস পেরির সঙ্গে ডিনারে যেতে চাই। ওকে ভীষণ সুন্দর দেখতে। আর বন্ধু শিখর ধবন তো যে কোনওদিন যেতেই পারে। ধাওয়ান হিন্দিতে অর্ডার দেবে আর আমি তামিলে অর্ডার দেব।'

মুরলীর সঙ্গে ডিনারে যেতে রাজি পেরি
ভারতীয় ক্রিকেটার মুরলীর প্রস্তাবে রাজি এলিস পেরি। অস্ট্রেলিয়ার হয়ে ২০২০ টি-২০ ক্রিকেট বিশ্বকাপ জয়ী পেরি বলেছেন, মুরলী ডিনারের সঙ্গী হিসেবে তাঁকে পছন্দ করেছেন জেনে তিনি গর্বিত।
|
পেরির শর্ত
তবে ডিনারে নিয়ে যেতে চাইলে মুরলীকেই খরচ করতে হবে, অজি মহিলা অল রাউন্ডার পেরি মজার এই শর্ত রেখেছেন।


Click it and Unblock the Notifications



















