পন্থের ডিআরএস সিস্টেম ফেল করতে 'ডাক পড়ল' ধোনির

தல கைல கப் இருக்கணும், ஒவ்வொரு தமிழனும் வீரமா மீசைய முறுக்கணும் - ஹர்பஜன் சிங்

আবারও ফেল! এই নিয়ে সিরিজে মোট চারবার ডিআরএস নিতে ভুল করলেন ঋষভ পন্থ। যার মধ্য়ে কিপার হিসেবে সবচেয়ে জঘন্য কলিং নাগপুরে সিরিজ নির্ণায়ক তৃতীয় টি-টোয়েন্টিতে!

নাগপুরে পন্থের ভুল

ম্যাচের রুদ্ধশ্বাস মুহূর্তে মহম্মদ নইমের ব্যাটের সামনে ভারত যখন দিশেহারা, তখন ১৫ তম ওভারের পঞ্চম বলে হোয়াইড করেন খলিল। তবে পন্থ ও খলিল দুজনেই , বল ব্যাটের কানায় লেগেছে বলে জোরালো আবেদন জুড়ে দেন। অধিনায়ক রোহিত রাজি না থাকলেও নইমকে আউটের সুযোগ হাতছাড়া করতে চাননি। সেকারণেই সিদ্ধান্ত নেওয়ার ১ সেকেন্ড বাকি থাকতে ডিআরএস কল করেন রোহিত।

চাপের মুহূর্তে পন্থের নার্ভ ফেলিওর

এরপর ভিডিওতে দেখা গিয়েছে, বল কোনভাবেই ব্যাটের কানা স্পর্শ করেনি। চাপের মুহূর্তে তড়িঘড়ি করতে গিয়ে ভুল রিভিউ নিয়ে বসেন পন্থ। এর আগেও দিল্লি টি-টোয়েন্টিতে মুশফিকুর দুবার এলবিডব্লিউ থাকলেও কল করেননি পন্থ আবার বল সৌম্য সরকারের ব্যাট না ছুঁয়ে ক্যাচ হলে অধিনায়ক রোহিতকে রিভিউয়ের জন্য উৎসাহিত করে গুরুত্বপূর্ণ ডিআরএস নষ্ট করান।

পন্থের ভুলে ডাক পড়ল ধোনির!

সিরিজে ঋষভের আরও একটা ডিআরএস ভুলের পর ডাক পড়ল ধোনির! পন্থ ভুল করতে রবিবার ম্যাচের মাঝে নাগপুরের গ্যালারি জুড়ে ধোনি ধোনি স্লোগান উঠতে শুরু করে।

উল্লেখ্য কেরিয়ারে ডিআরএসের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দারুণ সফল ধোনি। তাঁর উত্তরসূরি পন্থ অবশ্য রিভিউ নেওয়ার ক্ষেত্রে প্রতি ম্যাচেই একেবারে হতাশ করছেন।

টুইটারে মিমের ছড়াছড়ি

পন্থকে নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে মিমের ছড়াছড়ি। নেটিজেনদের কেউ পন্থকে গজনী সিনেমার আমির অভিনীত চরিত্রের সঙ্গে তুলনা করেছেন। অর্থাৎ গজনীর আমিরের মতো পন্থও কখন কী করতে হবে ভুলে যাচ্ছেন। কেউ আবার নির্বাচকদের মিস্টার বিনের সঙ্গে তুলনা করে পন্থকে অগুণিত সুযোগ দেওয়ার জন্য সমালোচনা করেছেন।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, November 11, 2019, 16:25 [IST]
Other articles published on Nov 11, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+