|
পন্থকে নিয়ে ট্রোলিং
আধুনিক ক্রিকেটে রিভিউ সিস্টেমে সবচেয়ে প্রধান ব্যক্তি উইকেটকিপার। বল আদৌ স্টাম্প ছোঁবে কিনা, সেটা কিপারের নির্ভুল অনুমানের উপর ভরসা করেই অধিনায়করা ডিআরএস নিয়ে থাকেন। সেখানে ভারতীয় ক্রিকেটে ধোনিই ছিলেন সেরা। উত্তরসূরি পন্থের থেকে অবশ্য এই বিষয়ে বিন্দু মাত্র সাফল্য পাওয়া যাচ্ছে না। যা নিয়ে পন্থকে খোঁচা দিয়ে ফ্যানেরা মজার সব টুইট করেছেন।

ঋষভের পাশে থেকে কী বললেন রোহিত
ম্যাচে পন্থ রিভিউ নিতে ভুল করলেও মাঠে কোনও রকম বিরক্তি প্রকাশ করেননি হিটম্যান। পরে রোহিত বলেন, 'পন্থ ডিআরএস নিতে পারে না, এখনই এমন সিদ্ধান্তে যাওয়া উচিত নয়।' সঙ্গে বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের ভারত অধিনায়ক বলেন, 'ঋষভ তরুণ কিপার, কঠিন পরিস্থিতিতে এখন ওর অনেক কিছু শেখার রয়েছে।'
|
ম্যাচ হারলে দলের পারফর্ম্যান্সে খুশি রোহিত
হিটম্যান বলেছেন, 'টি-টোয়েন্টিতে ১৪৮ লড়াই করার মতো স্কোর, আমরা লড়াই করেওছি।তবে ম্যাচে আমারা কিছু ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে ভুগতে হয়েছে।' উল্লেখ্য বাউন্ডারি রোপের সামনে মুশফিকুরের ক্য়াচ ফেলেন ক্রুণাল পান্ডিয়া, মুশফিকুর তখন ৩৮ রানে ব্যাটিং করছিলেন।


Click it and Unblock the Notifications



















