
ভারতীয় ব্যাটিং
বিরাটের অনুপস্থিতিতে টপ অর্ডার সামলানোর গুরুদায়িত্ব দুই ওপেনার শিখর ও রোহিতের হাতে। এছাড়া, শুভমান গিলের অভিষেক একপ্রকার নিশ্চিত। আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের এই নয়া চিন সেনসেশন কেমনভাবে মানিয়ে নেন, তাই নিয়ে কৌতূহল রয়েছে।

নিউজিল্যান্ড ব্যাটিং
রস টেলর ও ল্যাথাম আগের ম্যাচে দুই ভারতীয় স্পিনারকে ভালই সামলেছিলেন। এছাডা় এই সিরিজে নিউজিল্যান্ডের হয়ে ধারাবাহিকভাবে ছন্দে ব্যাট করছেন একমাত্র অধিনায়ক কেন উইলিয়ামসন। কলিন মুনরো আরও একটা সুযোগ পাবেন।

ভারতীয় বোলিং
ভারতের বোলিং ইউনিট এই মুহূর্তে বিশ্বের সেরা বলা যায়। কুলদীপ (৮), চাহাল (৬), ভুবনেশ্বর কুমার (৪) ও মহম্মদ শামি (৭) প্রত্যেকেই উইকেটের মধ্যে রয়েছেন। প্রত্যাবর্তনেই ২ উইকেট পেয়েছেন পাণ্ডিয়াও। তবে দীর্ঘদিন ঘধরে একটানা বল করে যাওয়া শামি বিশ্রাম পেতে পারেন। তাঁর বদলে দলে ঢোকার সম্ভাবনা প্রবল খলিল আহমেদের। মহম্মদ সিরাজও দৌড়ে আছেন।

নিউজিল্যান্ড বোলিং
খারপ পারফরম্যান্সের জোরে ইশ সোধির বদলে শেষ দুই ম্যাচের দলে এসেছেন টড অ্যাস্টল। তিনি প্রথম একাদশে থাকছেনই। এছাড়া দলে জায়গা পেতে পারেন অলরাউন্ডার জেমস নীশাম-ও। সিরিজে এখনও পর্যন্ত কিউই বোলারদের মধ্যে সেরা শেষ দুই ম্যাচে ৪ উইকেট নেওয়া ট্রেন্ট বোল্ট। তাঁর সঙ্গে আরও একবার ভারতীয় ব্যাটিং-এর মাথা মোড়ানোর দায়িত্ব থাকবে লোকি ফার্গুসন ও টিম সাউদির উপর।

দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ
ভারত - রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, শুভমান গিল, আম্বতি রায়ডু, দীনেশ কার্তিক / এমএস ধোনি (উইকেরক্ষক), কেদার যাদব, হার্দিক পাণ্ডিয়া, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, খলিল আহমেদ / মহম্মদ সিরাজ
নিউজিল্যান্ড - মার্টিন গাপ্টিল, কলিন মুনরো, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেলর, টম ল্যাথাম (উইকেটরক্ষক), হেনরি নিকোলস, মিচেল স্যান্টনার, জিমি নিশাম, টড অ্যাস্টল, লোকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট

কখন ও কোথায় দেখা যাবে?
নিউজিল্যান্ড বনাম ভারত, চতুর্থ ওডিআই
স্থান - সেডন পার্ক, হ্যামিল্টন
তারিখ - বৃহস্পতিবার, ৩১ জানুয়ারি
সময় - ভারতীয় সময় সকাল ৭.৩০
টিভি - স্টার স্পোর্টস নেটওয়ার্ক
অনলাইন - হটস্টার, জিওটিভি, এয়ারটেল টিভি


Click it and Unblock the Notifications




















