
সুনীল গাভাসকরের পছন্দের ভারত-পাকিস্তান যুগ্ম একাদশ
প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকরের পছন্দের ভারত-পাকিস্তান যুগ্ম টেস্ট একাদশ বেছেছেন। যে দলে তিন অধিনায়কের কেউই জায়গা পাননি।

ফ্যাভ ফাইভ থেকে মাত্র দুই ক্রিকেটার
জায়গা পেলেন ফ্যাভ ফাইভের মাত্র দুই জন। সচিন তেন্ডুলকর এবং বীরেন্দ্র সেওয়াগ সানির পছন্দের ভারত-পাকিস্তান যুগ্ম টেস্ট একাদশে জায়গা পেয়েছেন। সানির দলে সেই সৌরভ গঙ্গোপাধ্যায়, ভি ভি এস লক্ষ্মণ ও রাহুল দ্রাবিড়ের মতো কিংবদন্তিরা জায়গা পাননি।

জায়গা পেলেন না বিরাট কোহলিও
বিশ্বসেরা বিরাট কোহলিও এই দলে জায়গা পেলেন না। দীর্ঘদিন ধরে টেস্ট ব্যাটসম্যানদের ক্রমতালিকায় শীর্ষস্থান জায়গা পাকা করে রেখেছিলেন বিরাট। পরে স্টিভ স্মিথের কাছে জায়গা হারাতে হয়।

একনজরে সুনীল গাভাসকরের দলে কারা রয়েছেন
সুনীল গাভাসকরের ভারত-পাকিস্তান যুগ্ম একাদশে রয়েছেন হানিফ মহম্মদ, বীরেন্দ্র সেহওয়াগ, জাহির আব্বাস, সচিন তেন্ডুলকর, গুন্ডাপ্পা বিশ্বনাথ, কপিল দেব, ইমরান খান, সৈয়দ কিরমানি, ওয়াসিম আক্রাম, আব্দুল কাদির এবং ভাগবত চন্দ্রশেখর।

রামিজ রাজার যৌথ ভারত-পাকিস্তান একাদশে রয়েছেন
বীরেন্দ্র সেহওয়াগ, সুনীল গাভাসকর, বিরাট কোহলি, সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, মহেন্দ্র সিং ধোনি, ইমরান খান, ওয়াসিম আক্রাম, ওয়াকার ইউনিস, অনিল কুম্বলে এবং সাকলিন মুস্তাক।


Click it and Unblock the Notifications

করোনার কারণে ফাঁকা গ্যালারিতে ম্যাচই কী ভবিষ্যৎ?কী বললেন বিশ্বকাপ ফাইনাল খেলা ক্রিকেটার


















